বর্ধমানের এক পুকুরে ডুব দিয়ে হাতরালেই মিলছে ৫০০, ২০০০ টাকার নোট
বর্ধমানের এক পুকুরে ডুব দিয়ে হাতরালেই মিলছে ৫০০, ২০০০ টাকার নোট
অবাক পুকুর ! গল্পে ভানু বন্দ্যোপাধ্যায়ের অভিনীত 'আশিতে আসিও না' সিনেমা কেও হার মানাবে। সেখানে জলে ডুব দিয়েই ইয়ং হয়ে গিয়েছিলেন প্রখ্যাত কমেডি অভিনেতা ভানু বন্দোপাধ্যায়। আর এখানে ? বর্ধমানের এক পুকুরে ডুব দিয়ে হাঁতরালেই মিলছে ৫০০, ২০০০ টাকার নোট, কয়েন ও গহনা। ভাবছেন কি গল্প ? না গল্প হলেও সত্যি।

বর্ধমানে পুকুর থেকে টাকা মেলার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য রয়েছে এলাকায়। তাই বাধ্য হয়েই পুকুরটিকে ঘিরে রেখেছে পুলিশ। পুকুরে কাউকে নামতে দেওয়া হচ্ছে না।
জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের মেমারি ২ ব্লকের কুচুট পঞ্চায়েতের বড়মশাগড়িয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পিছনে রয়েছে পুকুরটি। পুকুরে ডুব দিয়ে হাঁতরালেই মিলছে ৫০০, ২০০০ টাকার নোট, কয়েন ও গহনা। এমন খবর ছড়িয়ে পড়তেই শুক্রবার তোলপাড় পড়ে যায়।
খবর পেয়ে বিকালে মেমারি থানার পুলিশ ওই পুকুর পাড়ে পৌঁছে সব লোকজনকে হটিয়ে দেয়। এরপর পুলিশই পুকুরে লোক নামিয়ে জাল ফেলে খোঁজ চালানো করায়। তখনও উদ্ধার হয় কিছু টাকা। ঘটনার রহস্য উদ্ধারে জন্য পুলিশ স্থানীয়দের ওই পুকুরে নামায় নিষেধাজ্ঞা জারি করেছে।
বড়মশাগড়িয়া গ্রামের বাসিন্দারা জানান, কিছুদিন আগে পুকুর পড়ের বাসিন্দারা পুকুরে টাকা ভাসতে দেখেন। তার পর থেকেই লোকের মুখে মুখে রটে যায় পুকুরে ডুবদিয়ে হাঁতরালেই মিলছে ৫০০,২০০০,১০০,৫০ ও ২০ টাকার নোট ও কয়েন। এছাড়াও সোনা ও রুপোর গহনাও মিলছে বলে অনেকে বলেন। এই খবর রটে যায় গোটা গ্রামজুড়ে। টাকা ও গহনা পাওয়ার জন্য এদিন সকাল থেকে প্রচুর মানুষ ওই পুকুরে নেমে পড়েন। খবর পেয়ে বিকালে মেমারি থানার পুলিশ পুকুর পাড়ে পৌঁছে সবাইকে পুকুর থেকে তুলে দেয়। এরপর পুলিশ পুকুরে জাল ফেলায়। তাতে কিছু টাকা উদ্ধর হলে পুলিশও অবাক হয়ে যায়।
ঘটনায় চমকে যান খোদ এসডিপিও সাহেব আমিনুল ইসলাম খান। তিনি জানান, জানতে পারিপুকুরে ডুব দিয়ে হাঁতরালে টাকা মিলছে এমন খবর গত দু -তিন দিন ধরেই রটছে। এই খবর পেয়ে পুলিশ সেখানে যায় পুকুরে জাল ফেলানো হলে কিছু টাকা পাওয়া যায়। সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। পুকুরে কিভাবে টাকা এল খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications