Suvendu Adhikari: "হিন্দুরা একজোট হতেই ভাষা বদলেছে মমতার," মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: বাংলাদেশে হিন্দু নিপীড়নের (Attack on Hindus) প্রতিবাদে পেট্রাপোলের পর এবার ঘোজাডাঙা সীমান্তে প্রতিবাদ কর্মসূচিতে শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে বাংলাদেশকে (Bangladesh) একের পর এক হুঁশিয়ারি বিরোধী দলনেতার। পশ্চিমবঙ্গে সংখ্যালঘু তোষণ ও অনুপ্রবেশের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee) ঝাঁঝালো আক্রমণ শুভেন্দু অধিকারীর।

বাংলাদেশের হিন্দুদের রক্ষার লড়াই সামনে আসতেই মুখ্যমন্ত্রীর ভাষার পরিবর্তন হয়েছে বলে দাবি শুভেন্দুর। হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন, তাই মমতা সুর নরম করছে বলে কটাক্ষ বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, "উনি বুঝতে পারছেন ৩০ শতাংশ নিয়ে ভোট বৈতরণী পার করতে পারবেন না। ৭০ শতাংশ এক হয়ে যাচ্ছে। তাই বিধানসভায় বাংলাদেশের হিন্দুদের পক্ষে কথা বলছেন। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না।"

suvendu

এরপরই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ২টি চ্যালেঞ্জ ছোড়েন শুভেন্দু। সিদ্দিকুল্লা চৌধুরীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত-সহ সীমান্তে বেড়া দেওয়ার চ্যালেঞ্জ করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, "সিদ্দিকুল্লাকে বহিষ্কার করতে পারবেন? কারণ উনি ইউনূসকে (Muhammad Yunus) প্রকাশ্যে সমর্থন করেছেন।"

শুভেন্দু আরও বলেন, "অমিত শাহ (Amit Shah) ২০২৩ সালে নবান্নে এসেছিলেন। বিমানবন্দরে যাওয়ার সময় বলেছিলেন ভারত-বাংলাদেশের ২২০০ কিলোমিটার সীমান্ত পশ্চিমবঙ্গে রয়েছে। ৯৩১ কিলোমিটার বেড়া সম্পূর্ণ করতে যে জমির দরকার, তা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন না। যার জেরে শাহজাহানরা রোহিঙ্গাদের ঢোকাচ্ছে।"

দেশের বিভিন্ন প্রান্তে অপরাধের ঘটনায় বাংলাদেশি যোগ উঠে এসেছে বলে অভিযোগ করেন শুভেন্দু। জানান, দিল্লির জাহাঙ্গীরপুরীতে, ইন্দোরে সেক্স ব়্যাকেটে বাংলাদেশি গ্রেফতার হয়েছে।,গোসাবা, বারুইপুর বাসন্তী এক্সপ্রেসওয়ে দিয়ে বাংলাদেশিরা ঢুকছে বলে দাবি করেন শুভেন্দু। রাজ্যের হিন্দুদের সতর্ক করে তিনি বলেন, "ভাবছেন লক্ষ্মীর ভান্ডার তো পান, বাংলাদেশে শাখা-পলা দেখলেই মারছে, মাথায় সিঁদুর দেখলে মারছে, ধুতি পরলে খুলে দিচ্ছে।"

পশ্চিমবঙ্গ বদলে যাচ্ছে বলে দাবি করেন শুভেন্দু। "মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলি ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। সন্ন্যাসীদের দেখে শিখুন, বাংলাদেশের হিন্দুদের দেখে শিখুন কীভাবে অস্তিত্ব রক্ষার লড়াই করতে হয়। ৫০ শতাংশ পেরোলেই ওরা পার্সোনাল ল কায়েম করবে। মোদীজি জব্দ করেছেন ট্রিপল তালাক প্রথায় রদ এনে।"

বাংলাদেশে ভারত বিরোধী জিগির নিয়েও পাল্টা আক্রমণ শানান পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, "হাসিমারায় ৪০টি যুদ্ধবিমান রাখা আছে। ২টো পাঠিয়ে দিলেই কাজ হবে। বাংলাদেশের উপর আমরা নির্ভর করি না। আমাদের উপর বাংলাদেশ নির্ভর করে। আওয়াজ বন্ধ করতে আমরা জানি। আমরা বিদ্যুৎ না পাঠালে বাংলাদেশ অন্ধকার হয়ে যাবে।"

শুভেন্দু আরও বলেন, "বাংলাদেশকে করোনার ভ্যাকসিন পাঠিয়েছে ভারত। আলু পিঁয়াজ না পাঠালো চোখের জল নাকের জল এক হয়ে যাবে। কে এক রিজভী বউয়ের শাড়ি পোড়াচ্ছে। কলকাতায় এসে চিকিৎসা করাবেন না, হার্টের রিং খুলে ফেলুন। ভারত রাশিয়া,আমেরিকা ও চিনের সঙ্গে পাল্লা দিতে পারে। কীভাবে শায়েস্তা করতে হয় আমরা জানি।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+