Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mamata at BGBS: শেষ বাণিজ্য সম্মেলন, বাংলায় কত কোটির বিনিয়োগের প্রস্তাব এল? জানালেন মমতা

Mamata at BGBS: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে সমাপ্তি ভাষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ভাষণের শুরুতেই সমস্ত বিনিয়োগকারী (Investors) ও অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন মুখ্যমন্ত্রীর। এবারের অষ্টম বাণিজ্য সম্মেলন দারুণ সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে বলে জানান মমতা। ২০টি দেশ বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ করেছে বলে জানান মমতা। কত টাকার বিনিয়োগ এল, তাও জানালেন মুখ্যমন্ত্রী।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিন ছিল বৃহস্পতিবার। মমতা জানান, ৫ হাজারেরও বেশি বিনিয়োগকারী সম্মেলনে অংশগ্রহণ করেন। সব মিলিয়ে রাজ্যের সঙ্গে বিনিয়োগকারীদের মোট ২১২টি মউ (MoU) স্বাক্ষর হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বাণিজ্য সম্মেলনে ২১৫টি প্রদর্শনী স্টলের আয়োজন করা হয়েছিল, অতিথি দেশও বাংলাকে আমন্ত্রণ জানিয়েছে বলে মন্তব্য মমতার।

BGBS Invest

বিগত ৭টি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মোট ১৯ লক্ষ কোটির বিনিয়োগ প্রস্তাব এসেছিল। তার মধ্যে ১৩ লক্ষ কোটির কাজ সম্পন্ন হয়েছে বলে জানান মমতা। বাকি ৬ লক্ষ কোটির প্রকল্পের কাজ চলছে বলে দাবি মমতার।

তাঁর কথায়, "প্রথম দিনে ঠিক কত টাকার প্রস্তাব এসেছ তা এখনও স্পষ্ট করে বলতে পারছি না। তবে আনন্দের সঙ্গে জানাচ্ছি, বিজিবিএসে ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছি আমরা।"

রাজ্যে ১.৭২ কোটি মানুষ দারিদ্রসীমার বাইরে এসেছেন বলে দাবি মমতার। উত্তর ২৪ পরগনার অশোকনগরে ৫০ একর জমি ওএনজিসিকে দেওয়া হয়েছে। মমতা জানান, "মুকেশ আম্বানি নিজেই বলেছেন, ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ করবেন। মুকেশজি ও সজ্জন জিন্দলের সঙ্গে পৃথকভাবে আমার কথা হয়েছে। সজ্জন জিন্দল আরও একটি বিদ্যুৎ উৎপাদন প্রকল্প স্থাপনের কথা জানিয়েছেন। অন্ডাল বিমানবন্দর উন্নয়নেও আগ্রহ রয়েছে তাদের।"

প্রসঙ্গত, বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (Biswa Banga Banijyo Sammelon) প্রথম দিনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিয়ে আলোচনা হয়েছে। একাধিক কোম্পানির সঙ্গে রাজ্যের মউ স্বাক্ষরের প্রক্রিয়া চলে বৃহস্পতিবার। দুটি জায়গায় চলে মউ স্বাক্ষরের কাজ।

নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার ও মিলন মেলা প্রাঙ্গণে হয়েছে মউ স্বাক্ষর। সূত্রের খবর, মোট ১ লক্ষ কোটি টাকারও বেশি লগ্নির প্রস্তাব এসেছে প্রথম দিনে। বিজিবিএসের প্রতিনিধিদের সঙ্গে আলাদা আলাদা বৈঠকও সেরেছেন মমতা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+