Indian Cricket Team: ‘অশ্বিনকে অধিনায়ক করা উচিত’, বিতর্ক বাড়িয়ে বিস্ফোরক মন্তব্য দীনেশ কার্তিকের

ভারতীয় দলের অধিনায়কত্ব নিয়ে বিতর্ক উসকে দিলেন দীনেশ কার্তিক। এশিয়া কাপের সম্ভবত বি টিম পাঠাচ্ছে বিসিসিআই। এই দলে অধিনায়ক করা হতে পারে শিখর ধাওয়ানকে। এশিয়াডে অধিনায়ক হিসাবে কিন্তু গব্বর নন, দীনেশ কার্তিকের পছন্দ রবিচন্দ্রন অশ্বিনকেই।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অশ্বিনকে না খেলানো নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। বিশ্বের এক নম্বর বোলারকে বাইরে বসিয়ে দল নামিয়েছিল টিম ইন্ডিয়া। তা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় টিম ম্যানেজমেন্টকে। অশ্বিনের হয়ে সওয়াল করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে সুনীল গাভাসকরের মতো প্রাক্তনীরা। এমনকি তামিল স্পিনারের জন্য ব্যাট ধরেন সচিন তেন্ডুলকর।

কার্তিক

এই পরিস্থিতিতে একদা সতীর্থ অশ্বিনেপর ভূয়সী প্রশংসা করে সেই বিতর্কে আরও উস্কে দিলেন দীনেশ কার্তিক। একটি বেসরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রাক্তন ভারতীয় দলের এক ক্রিকেটার অশ্বিনকে সরাসরি টিম ইন্ডিয়ার অধিনায়ক করার পক্ষেই সাওয়াল করেছেন। একইসঙ্গে অশ্বিনকে ভারতীয় ক্রিকেটে কিনবদন্তিদের তালিকাতেও রেখেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার।

দীনেশ কার্তিকের কথায়, 'ভারতীয় ক্রিকেটের মহান ক্রিকেটারদের তালিকায় অবশ্যই নাম থাকবে অশ্বিনের। আমি মনে করি ওর একবার ভারতীয় দলের অধিনায়ক হওয়া উচিত। ও ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছে। অনেক সিরিজের সেরা হয়েছে।'

অশ্বিন

একই সঙ্গে কার্তিক উল্লেখ করেছেন, ' আমি শুনছি এশিয়া কাপে ভারত বি টিম পাঠাবে। যদি বিশ্বকাপের পরিকল্পনাতে ও না থাকে তাহলে অবশ্যই সেই দলের অধিনায়ক উচিত অশ্বিনের। অধিনায়ক হিসাবে পদক জিতলে ওর মুকুটে আরও একটি রঙিন পালক যুক্ত হবে।'

২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর অবধি চিনের হাংঝাওতে হবে এশিয়ান গেমস। যেহেতু ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর অবধি হবে ওডিআই বিশ্বকাপ, তাই বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে পুরুষ ক্রিকেট দল হিসেবে ভারতীয় 'বি' টিম পাঠানো হবে। আর সেই দলের নেতৃত্বের ভার থাকবে ধাওয়ানের উপর।

একইসঙ্গে বিশ্বকাপের বিশ্বকাপ খেলতে ঋষভ পন্থ খেলতে না পারলে তাঁর পরিবর্তে উইকেট রক্ষক কে হবেন তা নিয়ে মুখ খুলেছেন দীনেশ কার্তিক। পন্থের বিকল্প হিসেবে একাধিক নাম আসছে তারমধ্যে রয়েছেন ঈশান কিষান, সঞ্জু স্যামসন, কে এল রাহুল।

ধাওয়ান

তবে কার্তিক মনে করেন এক্ষেত্রে যোগ্য বিকল্প অবশ্যই রাহুল। তাঁর কথায়, 'আমার মনে হয় বিশ্বকাপের আগে ঋষভ পন্থ ফিট হয়ে উঠবেন তবে একান্তই কোনভাবেই পন্থ খেলতে না পারলে তাঁর পরিবর্তে খেলানো উচিত কে এল রাহুলকেই।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+