৩৯ লক্ষের গণ্ডী পেরোল দেশ, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৩,৩৪১, মৃত ১০৯৬

৩৯ লক্ষের গণ্ডী পেরোল দেশ, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৩,৩৪১, মৃত ১০৯৬

ফের রেকর্ড সংক্রমণ দেশে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৩,৩৪১ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩৯ লক্ষের গণ্ডী পেরিয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১০৯৬ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮,৩১,১২৪ জন। গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দাবি করেছিল দেশে সুস্থতার হার উল্লেখ যোগ্য হারে বেশি। কেবল মাত্র উদ্বেগ বাড়াচ্ছে ৫টি রাজ্য।

করোনার দৈনিক সংক্রমণ

করোনার দৈনিক সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৮৩,৩৪১ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৯,৩৬,৭৪৮ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮,৩১,১২৪। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ১০৯৬ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৬৮,৪৭২ জন।

 বাড়ছে সুস্থতার সংখ্যা

বাড়ছে সুস্থতার সংখ্যা

করোনা সংক্রমণে দেশে সুস্থতার হার বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩০,৩৭,১৫৩ জন। তারসঙ্গে পাল্লা দিয়েছে চলছে করোনা পরীক্ষা। পরীক্ষার সংখ্যা অনেকটাই বাড়ানো হয়েছে। গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে করোনায় সুস্থার হার অনেকটাই বেশি গোটা দেশে।

 ভাবাচ্ছে ৫ রাজ্যে

ভাবাচ্ছে ৫ রাজ্যে

৫ রাজ্যের করোনা পরিস্থিতি দেশের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, রাজস্থান এই পাঁচ রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়ছে। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যাও।

 করোনা মোকাবিলায় সফল

করোনা মোকাবিলায় সফল

গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক মঞ্চে দাবি করেছেন, করোনা ভাইরাস মোকাবিলায় ভারত অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছে। তাই অন্য অনেক দেশের থেকে ভারতে করোনা ভাইরাসে সংক্রমণের ধাক্কা অনেকটাই কম এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+