Cyclone Dana: শক্তি বাড়িয়ে আরও এগোল ঘূর্ণিঝড় দানা, বৃহস্পতির রাতেই প্রায় ৪-৫ ঘণ্টা ধরে ল্যান্ডফল

Cyclone Dana: বঙ্গোপসাগরের বুকে আরও শক্তি সঞ্চয় করে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে (Extremely Severe Cyclone Dana) পরিণত দানা। গত ৬ ঘণ্টায় উপকূলের দিকে আরও ৯০ কিলোমিটার এগিয়েছে দানা। মৌসম ভবন (IMD) জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোরের মাঝে ল্যান্ডফল হতে পারে দানার।

ওড়িশার ভিতরকণিকা ও ধামরার মাঝে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় দানা। ল্যান্ডফলের (Cyclone Dana Landfall) সময় হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার। প্রায় ৪ থেক ৫ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল প্রক্রিয়া।

DANA

মৌসম ভবন জানিয়েছে, ওড়িশার কেন্দ্রাপাড়া, ভদ্রক ও বালাসোরে দমকা হাওয়ার গতিবেগ সবচেয়ে বেশি থাকবে। সেসময় অতি ভারী বৃষ্টি হবে ওই এলাকাগুলিতে। সমুদ্রের পাড়ে ২ মিটার পর্যন্ত অস্বাভাবিক উঁচু ঢেউ আছড়ে পড়বে বলেও পূর্বাভাস।

বৃহস্পতিবার ও শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি (Extremely Heavy to Heavy rain forecast) হবে বাংলার উপকূলের জেলাগুলিতে। ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামেও। চার জেলাতেই লাল সতর্কতা (Red Alert) জারি করেছে হাওয়া অফিস।

বৃহস্পতিবার বঙ্গের আরও পাঁচ জেলার কিছু অংশে হবে ভারী বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া ও বাঁকুড়ার বেশকিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস। ৫ জেলাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার দু-একটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। এই পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই দীঘা, পুরীতে শুরু হয়েছে বৃষ্টি। একই ছবি সুন্দরবন উপকূল ও কাকদ্বীপেও। সকাল থেকেই উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার তীব্রতা বাড়ছে। ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার দাপট শুরু হয়েছে ওড়িশার ভদ্রক, বালাসোরে। বৃহস্পতিবার সন্ধে থেকেই আরও বাড়বে গতিবেগ।

এদিকে ভয়াবহ দুর্যোগের আশঙ্কায় ওড়িশায় প্রায় ৩ লক্ষ মানুষকে সরানো হয়েছে উপকূল থেকে। বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত আরও মানুষকে সরানো হবে বলে জানিয়েছে প্রশাসন। বঙ্গের বকখালি, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ থেকেও প্রায় ৫২ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+