Cyclone Dana Helpline: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় 'দানা', বিপদে পড়লে যোগাযোগ করবেন কোন নম্বরে? জানুন তালিকা

Cyclone Dana: ওড়িশার ভিতরকণিকা ও ধামরার মাঝে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড় দানার। অতি ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস উপকূলের জেলাগুলি-সহ কলকাতা ও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। আগাম সতর্ক রয়েছে প্রশাসনও। প্রায় ১ লক্ষ ১৪ হাজার মানুষকে উপকূল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিপদে পড়লে যোগাযোগ করবেন কোন কোন নম্বরে? জেনে নিন।

ঘূর্ণিঝড় দানায় ভয়াবহ দুর্যোগের আশঙ্কা। রাজভবনে খোলা হয়েছে কন্ট্রোল রুম (Control Room)। বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে ভিডিয়ো বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। তিনি জানান, রাজভবনের কন্ট্রোল রুম থেকেই ঘূর্ণিঝড়ের যাবতীয় গতিবিধির উপর নজর রাখবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সমস্ত কর্মসূচি বাতিল করেছেন তিনি।

dana control room

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি হবে কলকাতায়। কলকাতা পুরসভায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর ০৩৩ ২২৮৬১২১২, ২২৮৬১৩১৩ এবং ২২৮৬১৪১৪। ২৪ ঘণ্টাই খোলা রাখা হবে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুম খোলা হয়েছে হাওড়া পুরসভাতেও। হাওড়া পুরসভার কন্ট্রোল রুমের নম্বর ৬২৯২২৩২৮৭০।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান, "বিপর্যয় হাতে নেই। তবে মোকাবিলার সবরকম চেষ্টা হবে। সমস্ত পাম্পিং স্টেশন চলবে। ৩ ঘণ্টার বেশি কোথাও জল থাকবে না। ঝড়ে গাছ ভেঙে পড়লে সরানোর জন্যে প্রত্যেক বরোতে টিম রেডি রাখা হয়েছে। বিদ্যুৎ বিপর্যয় হলে ওয়ার্ডে ওয়ার্ডে টিম রেডি থাকবে।"

কলকাতা পুলিশের তরফেও চালু করা হয়েছে হেল্পলাইন। কলকাতা পুলিশের চারটি নম্বর হল ৯৪৩২৬১০৪৫৫, ৯৪৩২৬১০৪৪৫, ৯৪৩২৬১০৪৩০ এবং ৬২৯২২৬৩৪৪০। ঘূর্ণিঝড়ের জেরে বিদ্যুৎ বিপর্যয় ঘটতে পারে। বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার আশঙ্কা থাকে। বিপদ এড়াতে হেল্পলাইন চালু করেছে WBSEDCL-ও।

WBSEDCL বা রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার ট্রোল ফ্রি নম্বর ১৯২২১-এ জানানো যাবে সমস্যা। হোয়াটসঅ্যাপ মারফতও জানানো যাবে সমস্যা। ৮৪৩৩৭১৯১২১ নম্বরে হোয়াটসঅ্যাপ করা যাবে। পাশাপাশি বিপদে পড়লে ফোন করা যাবে ৮৯০০৭৯৩৫০৩ ও ৮৯০০৭৯৩৫০৪।

হেল্পলাইন চালু করেছে সিইএসসি। ৩৫০১১৯১২, ৪৪০৩১৯১২ নম্বর দেওয়া হয়েছে যোগাযোগের জন্যে। হোয়াটসঅ্যাপ করা যাবে ৭৪৩৯০০১৯১২ নম্বরে। সিইএসসির বিশেষ হেল্পলাইন নম্বর ৯৮৩১০৭৯৬৬৬ ও ৯৮৩১০৮৩৭০০।

অপরদিকে, ঘূর্ণিঝড় দানার জেরে শিয়ালদহে ১৯০টি লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। হাসনাবাদ ও শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল লোকাল ট্রেন। বৃহস্পতিবার রাত ৮টার পর শিয়ালদহ থেকে কোনও ট্রেন ছাড়বে না।

৬৮টি লোকাল ট্রেন বাতিল হয়েছে হাওড়াতেও (Local Trains Cancelled at Howrah and Sealdah)। শিয়ালদহ ও হাওড়া স্টেশনে চালু করা হয়েছে হেল্পলাইন। শিয়ালদহ স্টেশনের হেল্পলাইন ২৩৫১ ৬৯৬৭। হাওড়া স্টেশনের হেল্পলাইন ২৬৪১৩৬৬০, ২৬৪০২২৪১, ২৬৪০২২৪২, ২৬৪১২৩২৩।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+