Cyclone Dana: পুরী ও সাগরদ্বীপের মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় দানা, শনিবার পর্যন্ত ৯ জেলায় বন্ধ স্কুল-কলেজ

Mamata on Cyclone Dana: বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় দানা (Cyclone Dana)। বুধবার রাতেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে (Severe Cyclonic Storm) পরিণত হবে দানা। বুধবার থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির (Heavy Rain) সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। এই অবস্থায় ঘূর্ণিঝড় মোকাবিলায় বাড়তি সতর্কতা নিচ্ছে রাজ্য।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, ২৩ থেকে ২৬ অক্টোবর ৯ জেলার সব স্কুল বন্ধ থাকবে (Schools Closed)। পাশাপাশি ৯ জেলার সব কলেজেও বন্ধ থাকবে পঠনপাঠন। পড়শি রাজ্য ওড়িশাতেও স্কুল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় আগেই।

cyclone dana

ইতিমধ্যেই স্কুল শিক্ষা দফতরের তরফে সেই বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া ও কলকাতা সহ ৯ জেলায় পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, "দুর্যোগ মোকাবিলায় রাজ্য সরকার প্রস্তুত। জেলায় জেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। ঘূর্ণিঝড় নিয়ে মুখ্যসচিব, ডিজি, স্বরাষ্ট্রসচিব, সিপি ও জেলাশাসক এবং পুলিশ সুপারদের নিয়ে একপ্রস্থ বৈঠকও সেরে ফেলা হয়েছে।" বৈঠকে বিপর্যয় মোকাবিলা দফতরের লোকজনও ছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী।

পুরী ও সাগরদ্বীপের মধ্যে ল্যান্ডফলের (Cyclone Dana Landfall) সম্ভাবনা দানার। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ (Wind Speed) হতে পারে ১১০ থেকে ১২০ কিলোমিটার। বঙ্গোপসাগরে মঙ্গলবার রাতেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে। বুধবার গভীর নিম্নচাপ থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে দানা।

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আরও জানান, সাত জেলার দায়িত্ব দেওয়া হয়েছে সাত জন প্রিন্সিপাল সেক্রেটারিকে। ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলায় জেলায় মনিটরিংয়ে পাঠানো হচ্ছে একজন করে প্রিন্সিপাল সেক্রেটারিকে। ২৪ তারিখে ক্যাবিনেট বৈঠক রয়েছে। দুর্যোগের কারণে জেলা থেকে মন্ত্রীদের আসতেও বারণ করেন মমতা। একইসঙ্গে জেলায় জেলায় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও প্রস্তুত থাকতে নির্দেশ দেয় নবান্ন।

সাংবাদিক বৈঠকে ফের কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মমতা। পরপর প্রাকৃতিক দুর্যোগ হলেও কেন্দ্রের তরফে সেইভাবে অর্থ সাহায্য মেলে না বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। ডিভিসিকেও নিশানা করতে ছাড়লেন না তিনি।

ডিভিসিকে (Mamata Attacks DVC) হুঁশিয়ারির সুরে মমতা বলেন, "যখন বৃষ্টিতে ভাসব, তখন তোমরাও জল ছেড়ে আরও ভাসিয়ে দেবে বললে হবে না। আমি আগে থেকেই জানিয়েছি, এই ক'দিন যেন ডিভিসি জল না ছাড়ে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+