Zim vs Ind T20I: জিম্বাবোয়ে ম্যাচে ভারতীয় দলে একঝাঁক ক্রিকেটারের অভিষেক, গিলের ওপেনিং পার্টনার কে?
Zim vs Ind T20I: হারারেতে কাল থেকে শুরু হচ্ছে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজ। টি২০ বিশ্বকাপ জয়ের পর এটিই ভারতের প্রথম সিরিজ।
ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। সিকান্দর রাজার নেতৃত্বে খেলবে জিম্বাবোয়ে, যারা এবার টি২০ বিশ্বকাপে খেলতে পারেনি। ম্যাচ শুরু ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টেয়।

টি২০ বিশ্বকাপজয়ী দলের তিন ক্রিকেটারকে প্রথম দুটি ম্যাচে পাওয়া যাবে না। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজার টি২০ আন্তর্জাতিক থেকে অবসরের পর তাঁদের জায়গা নেওয়ার লড়াইয়ে নজর কাড়তে মরিয়া তরুণ তুর্কিরা।
শুভমান গিলের মতো রিঙ্কু সিং ছিলেন টি২০ বিশ্বকাপ দলের রিজার্ভে। প্রথম দুটি ম্যাচে নেই সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও শিবম দুবে। এই পরিস্থিতিতে ঋতুরাজ গায়কোয়া়ড়, রিঙ্কু সিং, বি সাই সুদর্শন, রিয়ান পরাগরা চাইবেন নিজেদের দাবি জোরালো করতে। স্পিন বিভাগে ভরসা দিতে প্রস্তুত অভিজ্ঞ ওয়াশিংটন সুন্দর।
১৪ বছরে ভারতীয় দল জিম্বাবোয়ের বিরুদ্ধে মোট ৮টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন। তার মধ্যে জিতেছে ৬টিতে, পরাজয় ২টিতে। জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দর রাজা আর ৫৩ রান করলে জিম্বাবোয়ের প্রথম ক্রিকেটার হিসেবে টি২০ আন্তর্জাতিকে ২ হাজার রান পূর্ণ করবেন।
চলতি বছর হারারেতে প্রথম টি২০ আন্তর্জাতিক হতে চলেছে কালকের ম্যাচটিই। শেষ ১২টি ম্যাচের পাঁচটিতেই প্রথম ইনিংসে দেড়শো বা তার বেশি রান হয়েছে। স্পিনাররা বেশি সফল পেসারদের চেয়ে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তাপমাত্রা ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
শুভমান গিল জানিয়ে দিয়েছেন, তাঁর সঙ্গে ওপেন করবেন অভিষেক শর্মা। ভারতীয় দলে চার-পাঁচজনের অভিষেক হতে পারে।
ভারতের সম্ভাব্য একাদশ- শুভমান গিল (অধিনায়ক), অভিষেক শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, ধ্রুব জুরেল বা জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, তুষার দেশপাণ্ডে, খলিল আহমেদ।
জিম্বাবোয়ের সম্ভাব্য একাদশ- ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, সিকান্দর রাজা (অধিনায়ক), জনাথন ক্যাম্পবেল, অন্তুম নাকভি, ক্লাইভ মাদান্ডে (উইকেটকিপার), ওয়েসলি মাধেভেরে, লুক জংউই, ফরাজ আক্রম, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications