ZIM vs IND: ভারত প্রথম ২টি টি২০ আন্তর্জাতিকে পাচ্ছে না তিন ক্রিকেটারকে, স্থলাভিষিক্ত হলেন কারা?

ZIM vs IND: জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজ খেলতে রওনা দিয়েছে ভারতীয় দল। তবে প্রথম দুটি ম্যাচের দলে রদবদল করলেন নির্বাচকরা।

সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও শিবম দুবেকে পাওয়া যাচ্ছে না প্রথম দুটি টি২০ আন্তর্জাতিকে। তাঁরা বার্বাডোজ থেকে দেশে ফেরার পর হারারে যাবেন।

ZIM vs IND

এই পরিস্থিতিতে ভারতীয় দলে ডাক পেলেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুরন্ত পারফরম্য়ান্স উপহার দেওয়া হর্ষিত রানা। সেই সঙ্গে সুযোগ পেলেন জিতেশ শর্মা ও বি সাই সুদর্শন।

টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সোমবার বার্বাডোজ থেকে নিউ ইয়র্ক গিয়ে সেখান থেকে মুম্বইয়ের বিমান ধরার পরিকল্পনা ছিল। কিন্তু বার্বাডোজের ব্রিজটাউনে রবিবার হারিকেন আছড়ে পড়ে। দীর্ঘ সময় ধরে বন্ধ থাকে বিমানবন্দর। মঙ্গলবার থেকে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে।

বার্বাডোজের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ভারতীয় দলকে নিয়ে উড়বে চার্টার বিমান। তা কাল সন্ধ্যা পৌনে ৮টা নাগাদ দিল্লি পৌঁছনোর কথা রয়েছে। টি২০ বিশ্বকাপজয়ী দলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবর্ধিত করবেন। সে কারণে শিবম দুবে, সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়াল হারারে থেকে দিল্লিতে ফিরছেন।

ভারতের টি২০ বিশ্বকাপ দলের সঙ্গে রিজার্ভে থাকা রিঙ্কু সিং, খলিল আহমেদ বার্বাডোজ থেকেই জিম্বাবোয়ে পৌঁছবেন। ফলে শনিবার তাঁদের টি২০ সিরিজের প্রথম ম্যাচ খেলার জন্য বিবেচিত হতে সমস্যা হবে না। শনি ও রবিবার দুটি ম্যাচ রয়েছে।

সংবর্ধনা পর্ব মেটার পর শিবম, যশস্বী ও স্যামসন হারারে যাবেন বলে জানা যাচ্ছে। শুভমান গিল রিজার্ভ হিসেবে ভারতীয় দলের সঙ্গে ছিলেন। তাঁকে টুর্নামেন্ট চলাকালীন ছেড়ে দেওয়া হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটি কাটিয়ে তাঁরও জিম্বাবোয়ে পৌঁছে যাওয়ার কথা।

সুদর্শন গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলেছিলেন। এই প্রথম টি২০ আন্তর্জাতিক দলে ডাক পেলেন। তিনি ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে সারের হয়ে খেলছেন। এসেক্সের বিরুদ্ধে সেই ম্যাচ খেলে ৪ জুলাই তিনি হারারে পৌঁছবেন।

আইপিএলে জিতেশ শর্মার ফর্ম ভালো ছিল না। তিনি ১২ ইনিংসে ১৮৭ রান করেন, গড় ১৩১.৬৯। জিম্বাবোয়ে সফরে তিনি নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন। কেকেআরের হয়ে এবারের আইপিএলে ২০.১৫ গড়ে হর্ষিত রানা ১৯ উইকেট নেন। তিনি ফ্র্যাঞ্চাইজির হয়ে যুগ্ম দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারী হন। তারপর গত মাস অবধি তিনি ছিলেন বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে, উদীয়মান ফাস্ট বোলারদের কন্ডিশনিং ক্যাম্পে।

শনি ও রবিবারের পর সিরিজের ম্যাচগুলি হবে ১০, ১৩ ও ১৪ জুলাই। হারারে স্পোর্টস ক্লাবের মাঠেই সব ম্যাচ হবে।

প্রথম দুটি টি২০ আন্তর্জাতিকের ভারতীয় দল- শুভমান গিল (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপাণ্ডে, সাই সুদর্শন, জিতেশ শর্মা (উইকেটকিপার), হর্ষিত রানা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+