Zaheer Khan Love Story: বলিউড সুন্দরীদের সঙ্গে প্রেম, সাগরিকার আগে আরও এক অভিনেত্রীর সঙ্গে ছিল গভীর সম্পর্ক

ভারতীয় ক্রিকেটের সঙ্গে বলিউড অভিনেত্রীদের প্রেমের গল্পের সীমা নেই। অতীতে টাইগার পাতৌদি-শর্মিলা ঠাকুর থেকে শুরু করে হালফিলের বিরাট কোহলি- অনুষ্কা শর্মা, লোকেশ রাহুল-আথিয়া শেট্টি। বিগত কয়েক বছরে আমরা দেখেছি যে, ক্রিকেটার এবং বলিউড সুন্দরীদের মধ্যে একে অপরের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে। কোনটা পরিণতি লাভ করেছে। আবার কোনটা মাঝপথেই ভেঙে গিয়েছে।

বেশ কিছু তারকা রয়েছেন, যারা দীর্ঘদিন একে অপরের সঙ্গে ডেট করেছেন। কিছু সম্পর্ক আবার পরিণতি লাভ করেনি। আর এই রকমই সম্পর্ক ছিল ভারতের প্রাক্তন ক্রিকেটার জাহির খান এবং বলিউডি অভিনেত্রী ইশা সর্বাণীর মধ্যে। দুই তারকার মধ্যে চার বছর ধরে সম্পর্ক ছিল। তারপরে হঠাৎ দুই জনের সম্পর্কে ছেদ পড়ে।

সাগরিকা

জাহির খান ইশা সর্বানির সম্পর্ক শুধুমাত্র গভীর প্রেমেই সীমাবদ্ধ ছিল নাকি বিবাহ পর্যন্ত গড়িয়েছিল সেই সম্পর্কে কিছু জানা যায়নি।
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ২০০৫ সালে একটি অনুষ্ঠানে প্রথম আলাপ জাহির খান এবং বলিউড অভিনেত্রী ইশার। সেই আলাপ থেকেই বন্ধুত্বের সূচনা। এর পর ধীরে ধীরে প্রেমের দিকেই গড়ায় সেই সম্পর্ক। প্রায় ৮ বছর টিকেছিল তাঁদের সেই ভালোবাসার সম্পর্ক। 'কিসনা' ছবির সুন্দরী অভিনেত্রী ইশা দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি নাচেনও অসাধারণ।

সাগরিকা

তবে এই সম্পর্কের কথা বেশি দিন চাপা থাকেনি। প্রেম পর্বে বহু বারই একসঙ্গে দেখা গিয়েছিল জাহির ইশাকে। এমনকী ভারতীয় দলের খেলার সময়ও স্টেডিয়ামে এসে জাহিরের হয়ে গলাও ফাটাতেন ইশা। এছাড়া পার্টি কিংবা নৈশভোজ ডেটে একসঙ্গেই যেতেন তারকা যুগল। এমনকী শোনা যেত যে, দুই জনে বিয়ে করবেন বলে মনস্থিরও করে ফেলেছেন। কিন্তু ২০১২ সাল থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। জাহিরের সঙ্গে সম্পর্ক ভাঙার কথা প্রকাশ্যেই স্বীকার করে নেন ইশা।

সাগরিকা ঘাটগের সঙ্গে সম্পর্কে জড়ান জাহির। ২০১৬ সালে আর এক ক্রিকেট তারকা যুবরাজ সিংয়ের বিয়েতে প্রথম বারের জন্য একসঙ্গে দেখা যায় সাগরিকা-জাহির জুটিকে। ফলে তাঁদের প্রেম প্রকাশ্যে আসে। এর পরে তারা দুজনেই আইপিএল ২০১৭-এর সময় তাদের বাগদানের ঘোষণা।

ইশা

সাগরিকা ঘাটগে একজন নামজাদা মডেল এবং চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ২০০৭ সালে চাক দে ইন্ডিয়াতে প্রীতি সবরওয়ালের ভূমিকায় আত্মপ্রকাশ করেন। এই ছবির পর সাগরিকা বেশ বিখ্যাত হয়ে ওঠেন এবং তিনি বিখ্যাত হয়ে ওঠেন। অন্য দিকে, ইশাও নিজের দুনিয়ায় সুখী। বর্তমানে তিনি এক জন সিঙ্গেল মাদার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+