লাল গোলাপ হাতে যুজবেন্দ্র চাহাল! পোস্ট ভাইরাল হতেই ছবি মুছে দিলেন, কিন্তু কেন?

সামাজিক মাধ্যমে বিশাল এক গোলাপের তোড়ার ছবি পোস্ট করেন যুজবেন্দ্র চাহাল। যার পর আবারও শিরোনামে উঠে আসেন ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র (Yuzvendra Chahal)। তবে সঙ্গেই শোরগোল পড়ে নেট পাড়ায়। কারণ, বেশ কিছুদিন ধরেই যুজবেন্দ্র চাহালের সম্পর্কের জল্পনা তুঙ্গে। সম্প্রতি চাহলের সঙ্গে ধনশ্রীর বিচ্ছেদের খবর নিয়ে শোরগোল পড়ে। তবে কারণ হিসেবে অনেকেই নাম নিচ্ছেন এই সুন্দরীর। তবে কি সেই জল্পনায় এবার শিলমোহর পড়বে?

এই তোড়া কি তবে পাঠিয়েছেন তাঁর রটনাসম্ভব প্রেমিকা, আরজে মহবশ (RJ Mahabash)? ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সেলফি পোস্ট করেন চাহাল। যাতে দেখা যাচ্ছে, তাঁর হাতে একটি বড় লাল গোলাপের তোড়া। ছবিটি পোস্ট হতেই ভক্তরা প্রশ্ন করতে থাকেন, এই উপহার কি আরজে মহবশের পাঠানো? যদিও কিছুক্ষণের মধ্যেই সেই স্টোরি মুছে ফেলেন চাহাল।

Yuzvendra Chahal

তবুও কিছু রেডিট ব্যবহারকারীর দাবি, চাহাল নাকি গোপনে মহবশকে ট্যাগও করেছিলেন সেই ছবিতে। যদিও তার সত্যতা নিশ্চিত হয়নি। রেডিট পোস্টটি ভাইরাল হওয়ার সাথে সাথে আরও বেশি লোক চাহালের ইনস্টাগ্রামে ভিড় জমায় এবং ছবিটি দেখতে চান। এদিকে রেডিট পোস্টের কমেন্টে ক্ষুব্ধ নেটিজেনরা চাহালকে ট্রোলও করেছেন।

গুজব ছড়িয়ে পড়ার সাথে সাথে, চাহাল ওই পোস্টটি সম্পূর্ণরূপে মুছে ফেলেন। যদিও কেন তা তিনি কিন্তু জানাননি। এদিকে সময়টা যেভাবে মিলে গিয়েছে, অনেকেরই মতে, পঞ্জাব বনাম কলকাতা ম্যাচে দুরন্ত পারফরম্যান্সের জন্যই হয়তো এই গোলাপের তোড়া তাঁকে উপহার করেছেন মহবশ।

অন্যদিকে ম্যাচের পরে আরজে মহবশ সামাজিক মাধ্যমে চাহালের একটি সেলফি পোস্ট করে লেখেন, "হোয়াট আ ট্যালেন্টেড ম্যান! হাইয়েস্ট উইকেট-টেকার ফর আ রিজন। অসম্ভব!" মহবশের এই পোস্ট আরও উস্কে দেয় তাঁদের সম্পর্কের গুঞ্জনকে। ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই চাহালের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল বেড়েছে বহু মানুষের।

যদিও আরজে মহবশকে প্রায়শই আইপিএল ম্যাচে চাহালের দলকে উৎসাহ দিতে দেখা যাচ্ছে। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরেই প্রথম দু'জনের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। বড়দিনের পার্টির ছবিতে একসঙ্গে দেখা যায় তাঁদের প্রথমে। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির সময়েও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল দুবাইয়ে। যদিও চাহাল কিংবা মহবশ কেউই এখনও পর্যন্ত তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।

Take a Poll

তবে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে নিয়ে শুভেচ্ছাবার্তা এবং একসঙ্গে দেখাতে পাওয়া, একে অপরের সঙ্গে ছবি পোস্ট করা, সব মিলিয়ে নেটিজেনদের কৌতূহল কিন্তু থামছে না। সবার তাকিয়ে বসে কবে তাঁরা তাঁদের সম্পর্কের বিষয়ে সকলকে খোলাখুলি বলবে, সেইদিকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+