Yuvraj Singh: ‘মানসিক সমস্যা আছে!’, ধোনি বিতর্কের পরই বাবাকে নিয়ে করা যুবরাজের মন্তব্য ভাইরাল
মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে মুখ খুলে ফের একবার বিতর্ক তৈরি করেছেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। অতীতেও বার বার তাঁর ছেলের কেরিয়ার নষ্টের জন্য ধোনিকে দায়ী করেছিলেন যুবির বাবা। সাম্প্রতিক সময়ে ফের একবার এই বিষয়ে মুখ খুলেছেন যোগরাজ। শুধু ধোনি নন, যোগরাজের নিশানা থেকে বাদ পড়েননি কপিল দেবও।
গত ২৪ ঘণ্টা ধরে যখন ধোনিকে নিয়ে যুবরাজের বাবার আগুনে মন্তব্য নিয়ে বিতর্ক চলছে, তখনই সামনে এল আরও একটি ভিডিও। এবার সেটা যোগরাজের নয় স্বয়ং যুবরাজ সিংয়ের। যুবির একটি পুরানো ভিডিও ফের একবার ভাইরাল হয়েছে। সেখানে যুবরাজকে বলতে শোনা যায় তাঁর বাবার মানসিক সমস্যা আছে।

Yuvraj Singh - "My father has mental issues". 👀#MSDhoni #YuvrajSinghpic.twitter.com/tgxiXHKAhy https://t.co/f6GnO65Id2
— Sports with naveen (@sportswnaveen) September 2, 2024
যুবির বাবা সম্প্রতি এক ভিডিওতে বলেন, 'আমি কখনও মহেন্দ্র সিং ধোনিকে ক্ষমা করব না। আয়নার নিজের মুখটা ওর দেখা উচিত। ও বড় মাপের ক্রিকেটার হতেই পারে কিন্ত আমার ছেলের সঙ্গে যেটা করেছে সেটা একেবারেই উচিত হয়নি। সারা জীবনেও ওকে ক্ষমা করতে পারব না। এখন সবকিছু ক্রমশ প্রকাশ্যে আসছে। আমি জীবনে কখনও দুটি জিনিস করিনি- প্রথমত, যে আমার সঙ্গে অন্যায় করেছে তাকে আমি কখনও ক্ষমা করিনি.
একইসঙ্গে যোগরাজ নিশানা করেন বিশ্বকাপজয়ী আরও এক অধিনায়ক কপিল দেবকেও। যোগরাজ বলেছিলেন, "কপিল দেব, আমাদের সময়ের সেরা অধিনায়ক, কিন্তু আজ যুবরাজ সিং-এর ১৩টা ট্রফি আছে। তোমার কাছে আছে কেবল একটিই, ঐ বিশ্বকাপ।" আজ অবধি দেশের একমাত্র ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে ভারতরত্ন সম্মান পেয়েছেন কেবল সচিন তেন্ডুলকর। পুত্র যুবরাজ সিং-এর জন্য এবার ভারতরত্ন'দাবি করেছেন তাঁর বাবা।












Click it and Unblock the Notifications