Yuvraj Singh: শুধু ব্যাটে বলে নয়, প্রেমেও আগুনে পারফরম্যান্স, একাধিক বলি নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে যুবরাজের

ভারতীয় ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্ক নতুন কিছু নয়, টাইগার পাতৌদি-শর্মিলা ঠাকুর থেকে শুরু করে হালফিলের বিরাট-অনুষ্কা। ক্রিকেট মাঠের সঙ্গে বলি যোগ বেশ পোক্ত। বার বারই ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বলি অভিনেত্রীদের সম্পর্কের গুঞ্জন খবরের শিরোনামে এসেছে। আর যদি ক্রিকেটারের নাম যুবরাজ সিং তাহলে তো কথাই নেই।

ভারতকে বহু আন্তর্জাতিক ম্যাচ জিতিয়েছেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি যুবরাজের ফিল্ডিংও ছিল কার্যত চোখ ধাঁধানো। তাঁর মতো হ্যান্ডসাম ক্রিকেটার ভারতীয় দলে খুব কমই এসেছে। মাঠের মতোই তাঁর প্রেমের পারফরম্যান্সও ছিল নজরকাড়া। তাঁকে নিয়ে বলিউড অভিনেত্রীদের সঙ্গে প্রেমের গুঞ্জনও নেহাতই কম হয়নি। নায়িকাদের আর্কষনের কেন্দ্রবিন্দুতে ছিলেন যুবিও।

যুবরাজ

নেত্রীর নাম জড়িয়েছিল। যুবি তাঁর শুরুর দিকে অভিনেত্রী কিম শর্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। দুই এক মাস নয় প্রায় ৪ বছর ধরে চলেছিল এই রসালো প্রেমের সম্পর্ক। কিন্তু পরিণতি পাইনি তাঁদের এই সম্পর্ক। শোনা যায় পরিবারের মতের মিল না হওয়ার কারণেই শেষপর্যন্ত তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।

একটা সময় দীপিকা পাড়ুকোনের সঙ্গে যুবরাজের সম্পর্ক ছিল পেজ থ্রি-র হট টপিক। বলি সুন্দরীর প্রেমে মজে ছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। ২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতে ফেরার পরই যুবরাজ-দীপিকার সম্পর্কের গুঞ্জন শুরু হয়। তখন দীপিকা দক্ষিণী সিনেমার পরিচিত মুখ হলেও বলিউডের উঠতি নায়িকা। গ্লামারার্স দীপিকার আবেদন এড়াতে পারেননি যুবি। যদিও এই বিষেয়র দুই জনেই মুখ খোলেন নি।

দীপিকা

একটি জন্মদিনের পার্টিতে তাঁদের আলাপ। এরপরই শুরু বন্ধুত্বের রসায়ন। তবে সেই বন্ধুত্বের মধ্যে যে যুবির ভালোলাগার পারদ মেশানো ছিল তা ওপেন সিক্রেট। কিন্তু পরিণতি পাওয়ার আগেই ভেঙে যায় যুবি দীপিকা সম্পর্ক।

একটা সময় নেহা ধুপিয়ার সঙ্গেও নাম জড়িয়েছিল যুবরাজের। শোনা যায় দুই তারকা সম্পর্ক ছিল বেশ উষ্ণ। ২০১৪ সালে সোফি চৌধুরির জন্মদিনের পার্টিতে এসে তাঁদের সম্পর্কের গুঞ্জন তৈরি হয়। বলিউড অভিনেত্রী একটা সময় নাকি যথেষ্ট স্টেডি রিলেশনশিপের মধ্যে ছিলেন। তবে প্রেমের সম্পর্ক শেষপর্যন্ত পরিণতি না পেলেও তাঁরা দুজনে বন্ধু হিসেবেই থাকেন।

যুবরাজের প্রেমে রয়েছে কলকাতা কানেকশনও। মুনমুন কন্যা রিয়া সেনের সঙ্গে যুবরাজের সম্পর্কের চর্চা কম হয়নি। শোনা যায়, একটি পার্টিতে তাঁদের দুজনের সাক্ষাৎ হয়েছিল। এরপর একে অপরকে ভালো লাগতে শুরু করে। কয়েকদিন তাঁরা ডেটও করেছিলেন। যুব কলকাতায় এলেই নাকি দেখা করতেন রিয়ার সঙ্গে, এমন খবরও ভাসে। তবে উষ্ণ প্রেমের গল্প অবশ্য গসিপের পাতায় সীমাবদ্ধ থেকেছে।

তালিকায় রয়েছে আরও দুই নাম মিনিশা লাম্বা এবং প্রীতি জিন্টা। যদিও মিনিশা তাঁদের সম্পর্ক নিয়ে বরাবরই অস্বীকার করে এসেছেন। অন্যদিকে পাঞ্জাব দলের মালকিন প্রীতির সঙ্গে যুবির সম্পর্ক ম্যাচ শেষে আলিঙ্গনের মধ্যেই সীমাবদ্ধ ছিল নাকি আরও গভীরে প্রবেশ করেছিল, তা অজানাই রয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+