Yograj Singh: স্ত্রী-রা ক্রিকেটের কিছুই বোঝেন না... ভারতীয় ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য যুবরাজের বাবার

বিতর্কিত মন্তব্য করে মাঝে মধ্যেই সংবাদ শিরোনামে উঠে আসেন যুবরাজ সিংয়ের বাবা তথা কোচ যোগরাজ সিং। কয়েকদিন আগেই কপিল দেবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই ফের চর্চার শিরোনামে যুবরাজের বাবা। এবার তাঁর নিশানায় ভারতীয় দলের ক্রিকেটাররা।

কয়েক দিন আগেই জানা গিয়েছিল ভারতীয় দলের ক্রিকেটারদের জন্য কঠোর নিয়মাবলী চালু করছে বিসিসিআই। বিশেষত বিদেশ সফরের ক্ষেত্রে এবার কঠোর নিয়মাবলী প্রণয়ন করছে বোর্ড। স্ত্রী এবং পরিবারের সদস্যদের এবার থেকে বিদেশ সফরে নিয়ে যেতে পারবেন না ক্রিকেটাররা। ৪৫ দিনের সফর হলে ১৫ দিন স্ত্রী এবং পরিবারের সদস্যদের রাখতে পারবেন ক্রিকেটাররা। বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানাতে গিয়ে বেফাঁস মন্তব্য করলেন যোগরাজ।

সংবাদ সংস্থা এএনআইকে সাক্ষাৎকারে যোগরাজ বলেন, যখন একজন ক্রিকেটার দলের সঙ্গে সফর করছেন, তখন তাঁর পরিবারকে সঙ্গে রেখে কী লাভ? এটা ক্রিকেটারদের ফোকাস নষ্ট করে দেয়। আপনি একবার অবসর নেওয়ার পরে পরিবারের সঙ্গে অনেকবার সফর করতে পারেন তবে আপনি যখন দেশের হয়ে খেলছেন তখন অতিরিক্ত লোকজন (শেফ, নিরাপত্তারক্ষী)রেখে লাভ কি।

এরপরই স্ত্রীদের নিশানা করে যোগরাজ বলেন, স্ত্রীরা আসলে ক্রিকেট সম্পর্কে তেমন কিছু জানেন না, কেন ক্রিকেটাররা সন্তান এবং স্ত্রীকে সঙ্গে রাখতে চান সেটা বুঝি না? আপনি যখন খেলছেন, দলটি আপনার পরিবার, আমি মনে করি না পরিবারের সদস্যদের সঙ্গে রাখার প্রয়োজন আছে। আমি এর বিপক্ষে।
চ্যাম্পিয়ন্স ট্রফির দল প্রসঙ্গে যোগরাজ বলেন, আমি খুব খুশি, আমি নির্বাচক এবং বিসিসিআইকে অভিনন্দন জানাতে চাই। যে দল নির্বাচন করেছেন তা একেবারেই সঠিক। তারা সঠিক খেলোয়াড়দের দলে রেখেছেন, রোহিত দলের নেতৃত্ব দেবেন এবং গিল সহ-অধিনায়ক হবেন কারণ তিনি ভবিষ্যতে দলকে নেতৃত্ব দেবেন।

একইসঙ্গে তাঁর মত, আমাদের উচিত খেলোয়াড়দের সমর্থন করা এবং দেশকে সমর্থন করা। বর্তমান দল খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি বলব যে অভিষেক শর্মারও দলে থাকা উচিত ছিল কারণ তিনি ভবিষ্যতে একজন বড় খেলোয়াড় হতে চলেছেন এবং এটি তার জন্য শেখার একটি দুর্দান্ত সুযোগ ছিল।

কয়েকদিন আগে কপিল দেবকে নিশানা করে তিনি বলেছিলেন, কপিলকে যখন ভারত, নর্থ জোন এবং হরিয়ানার অধিনায়ক করা হল, তখন তিনি বিনা কারণে আমায় বাদ দেন। আমার স্ত্রী (যুবরাজের মা) চেয়েছিলেন যে, আমি যেন কপিলের কাছে জানতে চান কেন আমায় বাদ দেওয়া হল। এরপর আমি আমার পিস্তল বার করে সেক্টর ৯-এ কপিলের বাড়ি চলে যাই। আমি ওকে বলেছিলাম তুমি যা করেছো, তার জন্য মাসুল দিতেই হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+