ফিরে দেখা ২০২০: আইপিএলের মঞ্চে এবছর সেরা পারফর্ম্যান্স যাঁদের
ফিরে দেখা ২০২০: আইপিএলের মঞ্চে এবছর সেরা পারফর্ম্যান্স যাঁদের
ফিরে দেখা ২০২০। বছর শেষে ক্রিকেটারদের পারফর্ম্যান্স গ্রাফ নিয়ে বিশ্লেষণে বসলে এবছর নতুন তারকাদের পাশাপাশি পুরনো তারকাও দারুণ ক্রিকেট খেললেন। করোনার মাঝে এবার বিদেশের মাটিতে আইপিএল আয়োজন হয়। সৌরভের অধীনের আমিরশাহীর তিন মাঠে আইপিএল হয়েছে। সেখানেই কারা সেরা ক্রিকেট খেলে নজর কেড়েছিলেন, একনজরে দেখে নেওয়া যাক।

লোকেশ রাহুল
১৩ তম আইপিএলে ১৪ ম্যাচ শেষে রাহুল ৬৭০ রান হাঁকিয়ে মরসুম শেষ করেন। আইপিএল ২০২০তে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় জাতীয় দলের তারকা ক্রিকেটার দাপটের সঙ্গে শীর্ষস্থানে থেকে কমলা টুপির মালিক হন রাহুল। টুর্নামেন্টে আরসিবির বিরুদ্ধে ৬৯ বলে ১৩২ রান রাহুলের ব্যাটে সর্বোচ্চ সংগ্রহ।

দেবদূত পড়িক্কল
আইপিএলে অভিষেক মরসুমেই টুর্নামেন্টে সেরা যুব ক্রিকেটারের পুরস্কার জেতেন পড়িক্কল। কুড়ি বছরের বাঁ-হাতি ক্রিকেটার আরসিবির জার্সিতে আইপিএল অভিষেকেই হাফ সেঞ্চুরি হাঁকান। যারপর তাঁকে ঘিরে প্রত্যাশা তুঙ্গে ছিল। মরসুম জুড়ে হতাশ করেননি পড়িক্কল। রয়্যাল চ্যালেঞ্জার্স দলের হয়ে ওপেন করতে নেমে কর্ণাটকের বাঁ-হাতি ক্রিকেটার ১৫ ম্যাচ খেলে ৪৭৩ রান হাঁকান। মরসুমে ব্যাট হাতে পাঁচটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন পড়়িক্কল। পড়িক্কলের সর্বোচ্চ সংগ্রহ ৭৪ রান।

টি নটরাজন
মরুশহরের আইপিএলে সানরাইজার্সের হয়ে বোলিংয়ে আলো কাড়েন টি নটরাজন। তাঁর ইয়র্কার ব্যাটসম্যানদের হাঁটু কাঁপায় ও ক্রিকেট বিশ্লেষক ও বোদ্ধাদের মন ভরিয়েছিল। আইপিএল ২০২০তে ১৬ ম্যাচ খেলে ১৬ উইকেট পেয়েছেন নটরাজন। আইপিএলের ভালো পারফর্ম্যান্সের সুবাদে ডনের দেশে অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান। যেখানে একটি ওডিআই ও ৩টি টি২০ খেলে ৪ ম্যাচ শেষে নটরাজন ৮টি উইকেট পেয়েছেন।

শিখর ধাওয়ান
আইপিএলে এবছর রেকর্ড গড়েন শিখর ধাওয়ান। টুর্নামেন্টের ১৩ বছরের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে টানা ২ ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর বিরল নজির গড়েন ধাওয়ান। টুর্নামেন্টের শেষদিকে চেন্নাই সুপার কিংস ও কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ধাওয়ান টানা ২ ম্যাচে যথাক্রমে ১০১* ও ১০৬* রান হাঁকান।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications