যশস্বীর দ্বিশতরান ও অভিমন্যুর সেঞ্চুরিতে ইরানি কাপে রানের পাহাড়ে অবশিষ্ট ভারত, দল বাছাইয়ের সমালোচনায় লক্ষ্মী
ইরানি কাপে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রানের পাহাড় গড়ছে অবশিষ্ট ভারত। প্রথম দিনেই দ্বিশতরান যশস্বী জয়সওয়ালের। শতরান হাঁকালেন অভিমন্যু ঈশ্বরণ।
ইরানি কাপে মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম দিনেই চালকের আসনে অবশিষ্ট ভারতীয় একাদশ। দিনের শেষে ৮৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৮১ রান তুলেছে ময়াঙ্ক আগরওয়াল। তিনে নেমে ২১ বছর বয়সের যশস্বী জয়সওয়াল ইরানি কাপে কনিষ্ঠতন হিসেবে দ্বিশতরান করলেন। ওপেন করতে নেমে দুরন্ত শতরান এলো অভিমন্যু ঈশ্বরনের ব্যাট থেকে।

গোয়ালিয়রে টস জিতে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারের পঞ্চম বলে প্রথম উইকেট হারায় অবশিষ্ট ভারতীয় একাদশ। আবেশ খানের বলে কট বিহাইন্ড হন অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল। ১১ বলে ২ রান করে দলগত ৭ রানে তিনি সাজঘরে ফেরেন। এরপর দ্বিতীয় উইকেট জুটি ৩৭১ রান যোগ করেন অভিমন্যু ঈশ্বরন ও যশস্বী জয়সওয়াল। অভিমন্যু ১৩৫ বলে শতরান পূর্ণ করেন। তার একটু পরেই ১৫৭ বলে শতরান পেয়ে যান যশস্বী। তিনি ২৩০ বলে দ্বিশতরান পূর্ণ করেন।
৩০টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৫৯ বলে ২১৩ রান করেন যশস্বী। অভিমন্যু করেন ২৪০ বলে ১৫৪ রান। তাঁর ইনিংসে রয়েছে ১৭টি চার ও ২টি ছয়। দিনের শেষে সৌরভ কুমার শূন্য ও বাবা ইন্দ্রজিৎ অপরাজিত রয়েছেন ৩ রানে। আবেশ খান দুটি উইকেট পেয়েছেন। অবশিষ্ট ভারতীয় একাদশে রয়েছেন বাংলার পেসার মুকেশ কুমার। তবে রঞ্জিতে দুরন্ত ফর্মে থাকা সুদীপ ঘরামি ও আকাশ দীপকে ব্রাত্য রাখা হয়েছে। যে সিদ্ধান্তে চরম অসন্তোষ প্রকাশ করেছেন বাংলার হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা।
তাঁর কথায়, ৫০ রানের উপর গড় রেখে তিনটি শতরান ও পাঁচটি অর্ধশতরান-সহ ৮০৩ রান করা (রঞ্জিতে এবার সর্বাধিক রান সংগ্রহের নিরিখে ষষ্ঠ স্থানে) সুদীপকে বসিয়ে রাখা হলো। কিন্তু সৌরভ কুমার, উপেন্দ্র যাদব, যশ ঢুল, বাবা ইন্দ্রজিৎ- যাঁরা রঞ্জিতে দাগ কাটতে ব্যর্থ তাঁরা অবশিষ্ট ভারতীয় একাদশে খেলছেন। সৌরভ রঞ্জিতে পাঁচ ম্যাচে ১০২ রান করেছেন। যশ ৬ ম্যাচে করেছেন ২৭০। আকাশ দীপ ৪১টি উইকেট নিয়েছেন। কিন্তু তাঁকে বসিয়ে রেখে খেলানো হচ্ছে নভদীপ সাইনিকে, যিনি এবার রঞ্জিতে একটিও ম্যাচে খেলেননি। এতে ক্রিকেটারদের মনোবলে আঘাত লাগে বলেই মনে করেন লক্ষ্মীরতন। সেরা ফর্মে থাকা ক্রিকেটারদেরই নির্বাচকদের সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য বাংলার হেড কোচের।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications