Yashasvi Jaiswal: ঘরোয়া ক্রিকেটে দলবদল! মুম্বই ছেড়ে কোন দলের হয়ে খেলতে চান যশস্বী জয়সওয়াল?
ভারতীয় ক্রিকেটে উল্কার গতিতে উত্থান হয়েছে যশস্বী জয়সওয়ালের। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করার পর আইপিএলের মঞ্চেও নজর কাড়েন। ২০২৩ সালে আইপিএলে চমকপ্রদ পারফরম্যান্স করার পরেই জাতীয় দলের দরজা খুলে যায় যশস্বীর সামনে। এরপরে ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন।
এবার আইপিএলের মধ্যেই যশস্বীর দল বদলের খবর প্রকাশ্যে এসেছে। না কোন আইপিএল দল বদল করছেন না। তবে মুম্বইয়ের হয়ে আর খেলতে তাঁকে নাও দেখা যেতে পারে। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন যশস্বী। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন যশস্বী।

একটি সূত্র জানিয়েছেন, যশস্বী গোয়ার হয়ে খেলা সিদ্ধান্ত নিয়েছেন। আগামী দিনে ঘরোয়া ক্রিকেটে তাঁকে গোয়ার জার্সিতে দেখা যাবে। শীঘ্রই মুম্বই ক্রিকেট সংস্থার কাছ থেকে এনওসির আবেদন করবেন তিনি। মুম্বই ক্রিকেট সংস্থার পক্ষ থেকে এনওসি পেলেই গোয়ার হয়ে নাম লেখাবেন যশস্বী জয়সওয়াল। উত্তরপ্রদেশে জন্ম হলেও তাঁর ক্রিকেট ক্যারিয়ার গড়ে উঠেছে মুম্বইতে।
মুম্বইয়ের আজাদ ময়দানের মুসলিম ইউনাইটেড এসি ক্লাবের দিনের পর দিন রাত কাটিয়েছেন এমনকি জীবিকা নির্বাহের জন্য ফুচকাও বিক্রি করেছেন কিন্তু এরপরই যশস্বীর জীবন বদলে গিয়েছে। মুম্বইয়ের হয়ে ধারাবাহিক ভালো পারফরম্য়ান্স করেছেন। ২০১৯ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছত্তিশগড়ের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন। মুম্বইয়ের হয়ে ৩৬ ম্যাচ খেলে তিনি ৩৭১২ প্রথম-শ্রেণির রান করেছেন, যার মধ্যে ১২টি শতরান ও ১২টি অর্ধশতরান রয়েছে।
চলতি আইপিএলে অবশ্য একেবারে ছন্দে পাওয়া যাচ্ছে না যশস্বীকে। তিনটি ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৩৪ রান। ফলে নিজের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারছেন না যশস্বী। এর আগে বর্ডার গাভাসকর ট্রফিতে ভালো পারফরম্যান্স করেছিলেন। ভারতীয় দলের ব্যর্থতার মধ্যেও ৫ টেস্টে ৩৯১ রান করেছিলেন তবে যশস্বী।
তারকা ক্রিকেটারকে আটকানোর জন্য মুম্বই ক্রিকেট সংস্থা তাঁর সঙ্গে আলোচনায় বসবে কিনা সেটা জানা যায়নি এর আগে সচিনের ছেলে অর্জুন তেন্ডুলকরও ও মুম্বই ছেড়ে গোয়ার নাম লিখিয়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে দল বদল নতুন কোন বিষয় নয়। এর আগে ঋদ্ধিমান সাহা। বাংলা ছেড়ে ত্রিপুরাতে নাম লিখিয়েছিলেন। তবে কেরিয়ারের বিদায় বেলায় বাংলায় ফিরে আসেন ঋদ্ধিমান।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications