WTC Points Table: নিউজিল্যান্ডের বিরাট জয়ে চাপ বাড়ল রোহিতদের, শীর্ষস্থান হারাল অস্ট্রেলিয়াও

মাউন্ট মাউনগানুইয়ে প্রথম টেস্টের চতুর্থ দিনের শেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৮১ রানের বিশাল জয় তুলে নিল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ১১৮ রান করার পর দ্বিতীয় ইনিংসেও শতরান করে রেকর্ডের খাতায় নাম লেখান কেন উইলিয়ামসন। অন্যদিকে, প্রথম ইনিংসে ২৪০ রান করে ম্যাচ সেরা হয়েছেন রচিন রবীন্দ্র।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৭৯ রান তুলে তৃতীয় দিন শেষেই ৫২৮ রানে এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। আজ আর ব্যাটিংয়ে না নামায় তাই দক্ষিণ আফ্রিকাকে ৫২৯ রানের লক্ষ্য দেয় কিউইরা। কিন্তু ২৪৭ রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা। ফলে ২৮১ রানে জয় পেয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে বড় রদ বদল ঘটিয়ে দিল কিউয়িরা।

WTC Points Table

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে উঠে আসে নিউজিল্যান্ড। ৩ ম্যাচে ২টি জয়-সহ ২৪ পয়েন্ট রয়েছে কিউয়িদের দখলে। তারা ১টি ম্যাচে পরাজিত হয়েছে। নিউজিল্যান্ড ২৪ পয়েন্ট এবং ৬৬.৬৬ শতাংশ হারে পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের এক নম্বর স্থান দখল করে।

হায়দরাবাদ টেস্টে হেরে টিম ইন্ডিয়া দ্বিতীয় অবস্থান থেকে সরাসরি পঞ্চম স্থানে চলে গিয়েছিল। তবে, বিশাখাপত্তনম টেস্ট ম্যাচে জয়ের পর টিম ইন্ডিয়া আবার পঞ্চম স্থান থেকে দ্বিতীয় স্থানে ফিরে এসেছিল, কিন্তু নিউজিল্যান্ডের এই বিরাট জয়ে ভারত আবার পিছি্য়ে পড়ল। ভারতের বর্তমান স্থান তিন নম্বরে।

এখনও পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সংস্করনে ভারতে খেলেছে ছয়টি টেস্ট ম্যাচ। এর মধ্যে তিনটি জিতেছে, দুটি হেরেছে এবং একটি ড্র করেছে। এর ফলে ভারতের পয়েন্ট বর্তমানে ৩৮ এবং পয়েন্টের শতাংশ ৫২.৭৭।

শীর্ষস্থান খুইয়ে অস্ট্রেলিয়া বর্তমানে ২ নম্বরে। অজিরা ১০টি ম্যাচ খেলেছে। তারমধ্যে ছয়টি জিতেছে।তিনটি হেরেছে ও একটি ড্র করেছে। তাদের পয়েন্ট ৬৬। পয়েন্টের শতাংশ ৫৫.০০। তৃতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা, চতুর্থ স্থানে আছে নিউজিল্যান্ড ও পঞ্চম স্থানে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের কাছে সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়া দক্ষিণ আফ্রিকার খাতায় রয়েছে ৩৩.৩৩ শতাংশ হারে ১২ পয়েন্ট। তারা ৩ ম্য়াচের ১টিতে জিতেছে এবং ২টি টেস্টে পরাজিত হয়েছে। আপাতত দক্ষিণ আফ্রিকা রয়েছে লিগ টেবিলের সাত নম্বরে।

দুটি টেস্ট ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা হয়ে গিয়েছে ফল ১-১। তৃতীয় টেস্ট রাজকোটে। খেলা শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে। ২৩ ফেব্রুয়ারি থেকে চতুর্থ টেস্ট শুরু রাঁচীতে। সিরিজ়ের শেষ টেস্ট হবে ৭ মার্চ থেকে। খেলা হবে ধর্মশালায়। ১১ মার্চ সিরিজ শেষ হওয়ার কথা। সিরিজের তৃতীয় ম্যাচে কোহলির খেলা নিয়ে অনিশ্চয়তা আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+