WTC Final: ওভালে রেকর্ড গড়লেন জাদেজা, টপকে গেলেন বেদীকে

রেকর্ড গড়লেন রবীন্দ্র জাদেজা। টেস্টে উইকেট সংখ্যার নিরিখে বিষেণ সিং বেদীকে টপকে গেলেন জাড্ডু। ভারতীয় বাঁ হাতি স্পিনারদের মধ্যে বেদী ৬৭ ম্যাচে ২৬৬ টি উইকেট নিয়েছিলেন। গতকাল রবীন্দ্র জাদেজা নিজের ৬৫ তম টেস্ট ম্যাচে ২৬৭ উইকেট নিয়েছেন। সাদা জার্সিতে লাল বলের ক্রিকেটে বাঁ হাতি স্পিনারদের মধ্যে জাড্ডুই সবার উপরে।

টেস্টের ইতিহাসে ভারতের হয়ে সর্বাধিক উইকেট সংগ্রহকারীদের তালিকায় সাত নম্বরে রয়েছেন ভক্তদের আদরের জাড্ডু। ভারতীয়দের মধ্যে তালিকার শীর্ষে রয়েছেন অনিল কুম্বলে। তিনি নিয়েছেন ৬১৯ টি উইকেট। দ্বিতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর ঝুলিতে রয়েছে ৪৭৪ টি উইকেট। তাঁকে এই ম্যাচে অবশ্য খেলায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যা নিয়ে বিতর্ক কম হয়নি।

জাদেজা

কিংবদন্তি কপিল দেব ৪৩৪ উইকেট নিয়ে তিন নম্বরে রয়েছেন । ৪১৭টি উইকেট। নিয়ে তালিকার চারে রয়েছেন হরভজন সিং। ৩১১টি উইকেট নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন জাহির খান। ষষ্ঠ স্থানে থাকা ইশান্ত শর্মার উইকেট সংখ্যাও ৩১১। সপ্তম স্থানে রয়েছেন জাদেজা। শুক্রবার ভারত অস্ট্রেলিয়া ম্যাচের তৃতীয় দিন ২৬৭টি উইকেট ছি‌ল রবীন্দ্র জাদেজার নামের পাশে।

জাদেজা

শনিবার এই প্রতিবেদনটি লেখার সময় আরও একটি উইকেট পেয়েছেন জাদেজা। চতুর্থদিনের শুরুতেই গ্রিনকে সাজঘরে ফেরান জাড্ডু। চতুর্থ দিনের শুরুতে নিজের ব্যক্তিগত খাতায় কোনও রান যোগ করার আগেই ফিরে যান লাবুশেন। ৪১ রানে উমেশের বলে ফার্স্ট স্লিপে পূজারা হাতে ধরা পড়েন। ১২৪ রানে পঞ্চম উইকেট হারায় অস্ট্রেলিয়া।

জাদেজা


এরপর উইকেটে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি গ্রিনও। জাদেজার বল ডিফেন্ড করতে গিয়ে প্যাডে লেগে উইকেটে লাগে। ২৫ রানে আউট হন গ্রিন। জাদেজার রেকর্ডের দিনে অশ্বিন না খেলানোর আফসোস থেকেই যাচ্ছে। ওভালে স্পিন অ্যাটাকে একলা পড়ে গেলেন জাদেজা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+