টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: সূর্যের অফ ফর্ম নিয়ে চিন্তায় বোর্ড, থিঙ্ক ট্যাঙ্কের ভাবনায় বিকল্প ব্যাটসম্যান
আইপিএলের মধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবনা শুরু ভারতীয় টিম ম্যানেজমেন্টের। চোটের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে পারবেন না শ্রেয়স আইয়ার। চূড়ান্ত অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন সূর্যকুমার যাদব। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেগা ম্যাচে মিডিল অর্ডার নিয়ে এখন থেকেই চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
আইপিএল চললেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ম্যাচ নিয়ে পরিকল্পনা চলছে বিসিসিআইয়ের অন্দরে। বিশেষ করে ব্যাটিং ইউনিট নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে থিঙ্ক ট্যাঙ্ক। এর আগে দীর্ঘ সময় অফ ফর্মের মধ্যে দিয়ে গিয়েছেন কে এল রাহুল। ফলে সূর্যকুমার যাদবকে টেস্টে মিডল অর্ডারে খেলানোর চিন্তাভাবনা ছিল টিম ম্যানেজমেন্টের।


আগামী ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল । মেগা এই ম্যাচে ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।গতবার নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে। এবার কোনওভাবে খালি হাতে ফিরতে নারাজ রাহুল দ্রাবিড়ের দল। কিন্তু আইপিএল এবং চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যবহার মাঝে ব্যবধান মাত্র দিন সাতেকের।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, টি টোয়েন্টি টুর্নামেন্টের মধ্যেই লাল বলের অনুশীলন জারি রাখতে হবে পেসারদের। শামি-উমেশদের জন্য বোর্ডের নির্দেশ প্রতি সপ্তাহে নেটে অন্তত ২০০টা বল করতে হবে লাল ডিউক বলে।












Click it and Unblock the Notifications