WPL 2025: মহিলাদের প্রিমিয়ার লিগ আয়োজনে ২ শহর বাছল বিসিসিআই, তালিকায় কি কলকাতা?

WPL 2025: মহিলাদের প্রিমিয়ার লিগ শুরু হতে পারে ফেব্রুয়ারির ৬ বা ৭ তারিখ। ক্রিকবাজের প্রতিবেদনে তেমনই উল্লেখ করা হয়েছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত ঘোষণা হবে।

১২ জানুয়ারি বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা। সেই এসজিএমেই সচিব হিসেবে দেবজিৎ সাইকিয়া ও কোষাধ্যক্ষ প্রভতেজ সিং ভাটিয়ার নামে সিলমোহর পড়বে। তারপরই যাবতীয় বড় ঘোষণাগুলি করা হতে পারে।

WPL 2025

যে সময় মহিলাদের প্রিমিয়ার লিগ শুরু হবে সেই সময় এ দেশে ভারত-ইংল্যান্ড সিরিজ চলবে। রঞ্জি ট্রফির ম্য়াচও থাকবে। ফলে ডব্লিউপিএল কোথায় করা যায় তা নিয়ে চর্চা চলতে থাকে। বিসিসিআই চাইছিল নতুন শহরে ডব্লিউপিএল পৌঁছে দিতে। সেই লক্ষ্যেই দুটি শহরকে বেছে নেওয়া হয়েছে।

ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ, লখনউয়ে হবে ডব্লিউপিএলের প্রথম দিকের ম্য়াচগুলি। এরপর ফাইনাল-সহ দ্বিতীয় পর্যায়ের কিছু ম্য়াচ আয়োজিত হবে ভদোদরায়। যদিও এখনও পর্যন্ত ৫ দলীয় এই টুর্নামেন্টের স্থান ও দিনক্ষণ বিসিসিআই চূড়ান্ত করে উঠতে পারেনি বলেই খবর।

ভদোদরায় গড়ে তোলা হয়েছে আন্তর্জাতিক মানের কোটাম্বি স্টেডিয়াম। নতুন সেই স্টেডিয়ামেই ডব্লিউপিএলের ম্যাচগুলি দিতে চাইছে বিসিসিআই। গত মাসেই এই স্টেডিয়ামের উদ্বোধন হয়েছে। সেখানে ভারতের মহিলা দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের প্রমীলা বাহিনীর তিনটি ওডিআই হয়েছে।

মেয়েদের টি২০ টুর্নামেন্ট, রঞ্জির কিছু ম্যাচও এই মাঠে খেলা হয়েছে। ৯ জানুয়ারি থেকে ভদোদরায় বিজয় হাজারে ট্রফির নক-আউট পর্বের খেলা রয়েছে। এই স্টেডিয়ামে নৈশালোকে আয়োজিত হবে বিজয় হাজারে ট্রফির সেমিফাইনাল ও ফাইনাল। তাতে যাচাই করে নেওয়া যাবে স্টেডিয়াম কতটা প্রস্তুত।

বিসিসিআই দুটি পর্যায়ে ডব্লিউপিএল করতে চায়। আরও কিছুদিন হাতে সময় পাওয়া যাবে বলে ২৩ ম্যাচের টুর্নামেন্টের পরের দিকের ম্যাচগুলি আয়োজনে প্রস্তুত ভদোদরা। মার্চের ৮ বা ৯ তারিখ মহিলাদের প্রিমিয়ার লিগের ফাইনাল হবে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, ডব্লিউপিএলের প্রথম সংস্করণের সব খেলাই হয়েছিল মুম্বইয়ে। গত বছর দ্বিতীয় মরশুমে টুর্নামেন্টের খেলাগুলি হয় বেঙ্গালুরু ও দিল্লিতে। এবার ভদোদরা ও লখনউয়ে। তবে কলকাতার যেমন ফ্র্যাঞ্চাইজি নেই, তেমনই ডব্লিউপিএলের ম্য়াচ এবারও পেল না কলকাতা।

এদিকে, আয়ারল্যান্ডের বিরুদ্ধে যে ভারতের মহিলা দল রাজকোটে ১০, ১২ ও ১৫ জানুয়ারি যে তিনটি ওডিআই খেলবে সেই দলে নেই হরমনপ্রীত কৌর ও রেণুকা সিং ঠাকুর। তাঁদের বিশ্রাম দেওয়ার কথা বলা হয়েছিল। যদিও জানা যাচ্ছে, হরমনপ্রীতকে এনসিএতে যেতে বলা হয়েছে। তবে হরমনপ্রীতের চোট আছে কিনা, কেনই বা তাঁকে এনসিএতে ডাকা হলো তা এখনও স্পষ্ট নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+