WPL 2025: মহিলাদের প্রিমিয়ার লিগে নয়া ইতিহাস, স্মৃতিদের বিরুদ্ধে সুপার জয় ইউপি ওয়ারিয়রজের
মহিলাদের প্রিমিয়ার লিগের ম্যাচে সোমবার ইউপি ওয়ারিয়রজ মুখোমুখি হয়েছিল আরসিবির। মহিলাদের প্রিমিয়ার লিগে ইতিহাস প্রথম কোনও ম্যাচ সুপার ওভারে ফয়সালা হল। ৪ রানে জয় পেল ইউপি ওয়ারিয়রজ ।
ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে ইউপি ওয়ারিয়রজ প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিং ইনিংসের সূচনটা একেবারেই ভালো হয়নি আরসিবির। স্মৃতি মান্ধানা ৯ বলে ৬ রান করে আউট হন। ড্যানি ওয়াট-হজ এবং এলিসে পেরি আরসিবির ব্যাটিংয়ের হাল ধরেন। আরসিবির ব্যাটিংকে টেনে নিয়ে গেলেন এলিস পেরি এবং ড্যানি ওয়াট-হজ জুটি।

ড্যানি ওয়াট-হজ ৪১ বলে ৫৭ রান করেন। চারটি চার এবং তিনটি ছক্কা মারেন ড্যানি ওয়াট-হজ। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের পর ইউপি ওয়ারিয়রজ দলের বিরুদ্ধেও বিধ্বংসী ইনিংস খেললেন এলিসে পেরি। ৫৬ বলে ৯০ রান করেন। ৯টি চার এবং তিনটি ছক্কা মারেন পেরি। গত ম্যাচেই মহিলাদের প্রিমিয়ার লিগে সর্বাধিক রান সংগ্রাহক হয়েছিলেন পেরি। এই ম্যাচেও ব্যাট হাতে বিধ্বংসী ছন্দে পাওয়া গেল পেরিকে।
এলিস পেরি এবং ড্যানি ওয়াট-হজ বাদ দিলে আরও কোনও আরসিবি মহিলা ব্যাটার রান পেলেন না। রিচা ঘোষ ৮ রান করলেন। কণিকা আহুজা ৫ রান করলেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রান তোলে আরসিবি। ইউপি ওয়ারিয়রজ দলের হয়ে দীপ্তি শর্মা, হেনরি ও তাহিলা একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ইউপি ওয়ারিয়রজ দলের হয়ে শুরুটা ভালোই করেছিলেন কিরণ নাভগিরে এবং ভিন্দ্রা দীনেশ জুটি। কিরণ নাভগিরে ২৪ এবং ভিন্দ্রা দীনেশ ১৪ রান করে আউট হলেন। দীপ্তি শর্মা ১৩ বলে ২৫ রান করলেন। তাহিলা ০ রান করে আউট হলেন। শ্বেতা সেরাওয়াত ২৫ বলে ৩১ রান করলেন। গ্রেস হ্যারিস ৮ এবং উমা ছেত্রী ১৪ রান করে আউট হলেন। তবে ম্যাচ জমিয়ে দিলেন শোফি্য়ে। তিনি ১৯ বলে ৩৩ রান করলেন। সাইমা ঠাকোর ৮ বলে ১৪ রান করলেন।
১৯ ওভার শেষে ইউপি ওয়ারিয়রজ দলের রান ছিল ৯ উইকেটে ১৬৪। দুটি ছক্কা এবং একটি চার মেরে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান শোফিয়ে। পঞ্চম বলে ১ রান করে স্কোর সমান করেন। কিন্তু শেষ বলে আরসিবি উইকেটরক্ষক রিচা ঘোষের রান আউট হলেন শোফিয়ে। ফলে ম্যাচ টাই হল।
প্রথমবার মহিলাদের প্রিমিয়ার লিগের কোনও ম্যাচ সুপার ওভারে গেল। সুপার ওভারে প্রথমে ব্যাট করে ইউপি ওয়ারিয়রজ । দলের হয়ে ব্যাট করতে নামেন শোফিয়ে ও হেনরি। কিন্তু হেনরি ৪ রান করে আউট হলেন। ১ ওভারে ৮ রান তুলল ইউপি ওয়ারিয়রজ । জবাবে ব্যাট করতে নেমে রিচা ঘোষ ও স্মৃতি মান্ধানা। কিন্তু ইউপি ওয়ারিয়রজ দলের বোলিংয়ের সামনে ৪ রানে বেশি তুলতে পারেনি আরসিবি। ফলে ৪ রানে জয় হাসিল করল ইউপি ওয়ারিয়রজ। শোফিয়ের বোলিংয়ে কাছে ফের আটকে গেল আররসিবি। পর পর দুই ম্যাচে হারলেও ৪ ম্য়াচে ৪ পয়েন্ট নিয়ে ১ নম্বরেই থাকল আরসিবি। তিন নম্বরে আছে ইউপি।












Click it and Unblock the Notifications