WPL 2025: পরপর ২ দিন দুরন্ত জয়ে প্লে-অফ নিশ্চিত বেঙ্গালুরুর, ঘরের মাঠে সব ম্যাচেই হেরে বিপাকে আরসিবি

WPL 2025: পরপর ২ দিন দুটি ম্যাচ খেলতে হলো দিল্লি ক্যাপিটালসকে। দুটিতেই দুরন্ত জয় ছিনিয়ে ডব্লিউপিএলের প্লে-অফ পাকা করে ফেলল মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দল।

সৌরভ গঙ্গোপাধ্যায় এই দলের ডিরেক্টর অব ক্রিকেট তথা মেন্টরের ভূমিকায়। মহারাজের ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কই ফের প্লে-অফে পৌঁছে দিল দিল্লি ক্যাপিটালসকে। গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এদিনের জয় ২৭ বল বাকি থাকতে ৯ উইকেটে।

-

দিল্লি ক্যাপিটালস এবার প্রথম দল হিসেবে প্লে-অফ পাকা করল। দুবারই তারা ফাইনাল খেলেছে। কিন্তু প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্স ও গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারতে হয়েছিল ফাইনালে। এবার ফের খেতাবই পাখির চোখ ক্যাপিটালসের। চলতি ডব্লিউপিএলে প্রথম সাক্ষাতে আরসিবির কাছে পরাজয়ের মধুর প্রতিশোধ ফিরতি সাক্ষাতে নিল ক্যাপিটালস।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেতাব ধরে রাখার অভিযান ভদোদরায় শুরু করেছিল দুটি ম্যাচে জয় দিয়েই। কিন্তু নিজেদের ঘরের মাঠে এদিন নিয়ে টানা চারটি ম্যাচে পরাস্ত হলেন স্মৃতি মান্ধানারা। কাল থেকে ডব্লিউপিএলের আসর বসছে লখনউয়ে।

আজ দুই দলেই একটি করে পরিবর্তন আনা হয়েছিল। তিতাস সাধুর জায়গায় দিল্লি ক্যাপিটালসে এদিন অভিষেক হলো অন্ধ্রের বাঁহাতি স্পিনার শ্রী চরণীর। আরসিবি লেগস্পিনার প্রেমা রাওয়াতের পরিবর্তে খেলাল বাঁহাতি স্পিনার একতা বিস্তকে।

টস জিতে দিল্লি ক্যাপিটালস ব্যাট করতে পাঠায় আরসিবিকে। ২০ ওভারে ৫ উইকেটে ১৪৭ রানের বেশি তুলতে পারেনি মান্ধানার দল। মান্ধানা ৮ ও ড্য়ানি ওয়াট-হজ ২১ রানে আউট হন। এলিস পেরি তিনে নেমে তিনটি করে চার ও ছয় মেরে ৪৭ বলে সর্বাধিক ৬০ রানে অপরাজিত থাকেন।

রাঘবি বিস্ত ৩২ বলে ৩৩ রান করেন। রিচা ঘোষ পাঁচ ও কণিকা আহুজা ২ রান করেন। জর্জিয়া ওয়ারহ্যাম অপরাজিত থাকেন ১০ বলে ১২ রানে। অভিষেক ম্যাচে শ্রী চরণী ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। শিখা পাণ্ডে ২ উইকেট নেন ৪ ওভারে ২৪ রান দিয়ে। মারিজান কাপ একটি উইকেট পেলেন ৪ ওভারে ১৮ রান খরচ করে।

জবাবে খেলতে নেমে তৃতীয় ওভারে ৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় দিল্লি। অধিনায়ক ল্যানিং ১২ বলে ২ রানে রেণুকা সিংয়ের শিকার হন। এরপর ১৫.৩ ওভারে দলকে টার্গেটে পৌঁছে দেয় শেফালি ভার্মা ও জেস জোনাসেনের অবিচ্ছেদ্য জুটি।

শেফালি আটটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৪৩ বলে ৮০ রানে অপরাজিত থাকেন। জোনাসেন ৩৮ বলে ৬১ রানে অপরাজিত থাকেন। তিনি ৯টি চার ও ১টি ছয় মেরেছেন। রেণুকা ১টি মেডেন-সহ ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন এক উইকেট।

দিল্লি ক্যাপিটালসের ৭ ম্যাচে পয়েন্ট হলো ১০, নেট রান রেট ০.৪৮২। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে দুইয়ে, নেট রান রেট ০.১৬৬। ইউপি ওয়ারিয়রজ উঠে এলো তিনে। তাদের ৫ ম্যাচে ৪ পয়েন্ট। আরসিবির ৬ ম্যাচে ৪ পয়েন্ট। পাঁচে থাকা গুজরাত জায়ান্টসেরও ৫ ম্যাচে ৪ পয়েন্ট। তিন থেকে পাঁচে থাকা সব দলের নেট রান রেটই মাইনাসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+