WPL 2025: ডব্লিউপিএলের জৌলুস কমছে! ভদোদরায় উদ্বোধনী অনুষ্ঠানে শুধুই আয়ুষ্মান খুরানা?

WPL 2025: মহিলাদের প্রিমিয়ার লিগের জৌলুস কি কমছে? গতবারও উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে দিয়েছিলেন শাহরুখ খান। ছিলেন শাহিদ কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, টাইগার শ্রফ, কার্তিক আরিয়ান, বরুণ ধাওয়ানরা।

কিন্তু এবার ভদোদরায় বলিউডের তারকা থাকছেন মাত্র একজন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে তেমনই দাবি করা হয়েছে।

WPL 2025

বিসিসিআই মহিলা ক্রিকেটকে অগ্রাধিকার দিচ্ছে। ভবিষ্যতে ডব্লিউপিএলের দলের সংখ্যা বাড়ানোরও পরিকল্পনা রয়েছে। এই প্রথম ডব্লিউপিএলের আসর বসছে দুইয়ের বেশি শহরে। কিন্তু তারই মধ্যে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে উদ্বোধনী অনুষ্ঠান।

মহিলাদের প্রিমিয়ার লিগ খেতাব গত বছর জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত বছর ডব্লিউপিএলের উদ্বোধন হয় বেঙ্গালুরুতে। এবার হবে ভদোদরায়। আসিবির বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গুজরাত জায়ান্টস।

ভদোদরায় নতুন তৈরি হয়েছে কোটাম্বি স্টেডিয়াম। সেখানেই ডব্লিউএলের উদ্বোধন-সহ ম্যাচগুলি হবে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, উদ্বোধনী অনুষ্ঠানে চোখধাঁধানো পারফরম্যান্স দেখা যাবে বলিউড তারকা আয়ুষ্মান খুরানার।

সূত্রকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে লেখা হয়েছে, নাচে-গানে দর্শকদের মাতিয়ে দেবেন আয়ুষ্মান। যা উদ্বোধনী অনুষ্ঠানে দারুণ আবহ তৈরি করবে এবং সমাদৃত হবে বিশ্ব ক্রিকেটে। কিন্তু এখানেই প্রশ্ন। কেন শুধুই আয়ুষ্মান। আগে তো আইপিএল বা ডব্লিউপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে একাধিক অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকাদের দেখা গিয়েছে। এবার কেন শুধুই আয়ুষ্মান?

এবারের ডব্লিউপিএল শুরু হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। চলবে ১৫ মার্চ অবধি। ফাইনাল হবে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে। ভদোদরা, বেঙ্গালুরু, লখনউ ও মুম্বইয়ে হবে ডব্লিউপিএলের ম্যাচগুলি। লিগ পর্বে রয়েছে ২০টি ম্যাচ। তারপর প্লে-অফ। ভারতে ডব্লিউএল সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস ও ডিজনি প্লাস হটস্টারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+