WPL 2024: রিচা-মেঘানার অর্ধশতরান, আশার ৫ শিকারে বাজিমাত আরসিবির! লড়ে হারল ইউপি ওয়ারিয়রজ

WPL 2024: মহিলাদের প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচেও রুদ্ধশ্বাস পরিসমাপ্তি। বেঙ্গালুরুতে ইউপি ওয়ারিয়রজকে ২ রানে হারাল স্মৃতি মান্ধানার দল। পাঁচ উইকেট তুলে নিয়ে ম্যাচ ঘোরালেন শোভনা আশা।

এর আগে, আরসিবিকে লড়াইয়ের মতো জায়গায় পৌঁছে দিয়েছিল রিচা ঘোষ ও সাব্বিনেনি মেঘানার দুরন্ত অর্ধশতরান। তবে হতাশ করলেন স্মৃতি মান্ধানা।

WPL 2024: রিচা-মেঘানার অর্ধশতরান, আশার ৫ শিকারে বাজিমাত আরসিবির!

বেঙ্গালুরুতে প্রথমবার মহিলাদের প্রিমিয়ার লিগের ম্যাচে খেলতে নামল আরসিবি। আরসিবির ফ্যানবেস এতটাই শক্তিশালী যে, ইউপি ওয়ারিয়রজের বিরুদ্ধে ম্যাচের টিকিট নিঃশেষিত। কানায় কানায় পূর্ণ চিন্নাস্বামী স্টেডিয়ামের শব্দব্রহ্মও তাই স্মৃতিদের আত্মবিশ্বাস বাড়িয়েছিল।

টস জিতে আরসিবিকে ব্যাট করতে পাঠান ইউপি অধিনায়ক অ্যালিসা হিলি। ২০ ওভারে ৬ উইকেটে ১৫৭ রান তোলে আরসিবি। রিচা ঘোষ ১২টি চারের সাহায্যে পাঁচে নেমে ৩৭ বলে সর্বাধিক ৬২ রান করেন। তিনে নামা মেঘানা সাতটি চার ও একটি ছয়ের সৌজন্যে করেন ৪৪ বলে ৫৩।

সোফি ডিভাইন ১, মান্ধানা ১১ বলে ১৩, এলিস পেরি ৮, জর্জিয়া ওয়ারহ্যাম ০ রানে আউট হন। সোফি মলিনিউক্স ৯ ও শ্রেয়াঙ্কা পাতিল ৩ রানে অপরাজিত থাকেন। রাজেশ্বরী গায়কোয়াড় ২টি এবং গ্রেস হ্যারিস, তাহলিয়া ম্যাকগ্রা, সোফি এক্লেস্টোন ও দীপ্তি শর্মা একটি করে উইকেট দখল করেন।

ইউপি ওয়ারিয়রজ সুপরিকল্পিতভাবেই রান তাড়া করছিল। ১৮তম ওভারে শ্রেয়াঙ্কা পাতিল ১৪ রান দেওয়ায় শেষ ২ ওভারে হিলির দলের দরকার ছিল ১৬। কিন্তু ১৯তম ওভারে ওয়ারহ্যাম মাত্র ৫ রান দিয়ে ১ উইকেট তুলে নেন। শেষ ওভারে ১১ রানের পুঁজি নিয়ে দলকে জয় এনে দেন মলিনিউক্স।

ইউপি ওয়ারিয়রজের ইনিংস শেষ হয় ২০ ওভারে ৭ উইকেটে ১৫৫ রানে। গ্রেস হ্যারিস ৩৮, শ্বেতা শেরাওয়াত ৩১, ম্যাকগ্রা ২২, দীনেশ বৃন্দা ১৮, পুণম খেমনার করেন ১৪। হিলি ৫ রানের বেশি করতে পারেননি। দীপ্তি শর্মা ৯ বলে ১৩ ও সোফি এক্লেস্টোন ১ রানে অপরাজিত থাকেন।

ম্যাচের টার্নিং পয়েন্ট কেরলের শোভনা আশার স্বপ্নের বোলিং। তিনি ৪ ওভারে মাত্র ২২ রান খরচ করে পাঁচটি উইকেট দখল করেন। সোফি মলিনিউক্স ও জর্জিয়া ওয়ারহ্যাম একটি করে উইকেট পেয়েছেন। ১৬ ওভারের শেষে ইউপির জিততে দরকার ছিল ২৪ বলে ৩২। হাতে ছিল সাত উইকেট।

১৭তম ওভারে গিয়ে আশা তিন উইকেট তুলে নেন। মাত্র ২ রানের বিনিময়ে। এই ওভারে আশার শিকার হন শ্বেতা, গ্রেস ও কিরণ নবগীরে। শ্বেতা ও গ্রেস যেভাবে খেলছিলেন তাতে তাঁদের জুটি ইউপিকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে পারতো। এই জুটি ভেঙে দুই ব্যাটারকে ফেরানোই ফারাক গড়ল। ম্যাচের সেরা হয়েছেন আশাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+