Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WPL 2024: পলাশের সঙ্গে স্মৃতির মাখোমাখো প্রেম, পোস্টে হার্ট ইমোজি! বিরাটের কথা বুঝতেই পারলেন না মান্ধানা

WPL 2024: বিরাট কোহলি ১৬টি আইপিএল খেলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে খেতাব জেতাতে পারেননি। যদিও দু-বার WPL খেলে এবং প্রথমবার ফাইনালে উঠেই বাজিমাত করলেন স্মৃতি মান্ধানা।

মান্ধানার নেতৃত্বে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে মহিলাদের প্রিমিয়ার লিগ জিতল আরসিবি। আর তারপরই মিউজিক কম্পোজার পলাশ মুচ্ছলের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে বড় বার্তা দিলেন মান্ধানা।

WPL 2024

পলক মুচ্ছলের ভাই বছর ২৮-এর পলাশ মুচ্ছল সংগীত জগতে জনপ্রিয়তা লাভ করেছেন। মিউজিক কম্পোজারের সঙ্গে স্মৃতির সম্পর্ক যে শুধুই বন্ধুত্বের নয়, তা বোঝা যায় পলাশের ইনস্টাগ্রামে চোখ রাখলেই। স্মৃতিকে জন্মদিনের শুভেচ্ছা জানানো থেকে তাঁর ভিডিও শেয়ার করেন।

এশিয়ান গেমসে সোনা জিতে ফেরার পর সেই স্বর্ণপদক দেখিয়ে স্মৃতিকে বাহুডোরে নিয়ে ছবি পোস্ট করেছিলেন পলাশ। গতকাল যখন শেষ ওভারে জয় ছিনিয়ে নেয় আরসিবি, দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে জেতে খেতাব, তার আগে অবধি ডাগআউটে স্মৃতির চোখেমুখে ছিল টেনশনের ছাপ।

অবশেষে বহু প্রতীক্ষিত কাপ জয় নিশ্চিত হতেই স্মৃতিকে দেখা যায় ভিডিও কলে কারও সঙ্গে কথা বলছেন। জানা গিয়েছে তিনি আর কেউ নন বিরাট কোহলি। তবে বিরাট কী বলেছেন তা তিনি শুনতে পাননি বলে জানিয়েছেন মান্ধানা। কাল আরসিবির অনুষ্ঠানে বিরাটের সঙ্গে স্মৃতির দেখা হতে পারে।

স্মৃতি সাংবাদিকদের জানান, বিরাট থাম্বস আপ দেখান। আমিও থাম্বস আপ দেখিয়েছি। এতটাই চিৎকার হচ্ছিল স্টেডিয়ামে যে কিছুই শুনতে পাইনি। বিরাট যে খুশি হয়েছেন তা তাঁর হাসি দেখেই বোঝা গিয়েছে। গত বছর তিনি আমাদের পেপ টক দিয়েছিলেন। তাতে আমি এবং গোটা দল উপকৃত হই।

বেঙ্গালুরুতে বিরাটের সঙ্গে সাক্ষাতের আগে অবশ্য পলাশের সঙ্গে বেশ কিছুটা সময় কাটালেন মান্ধানা। পলাশ স্মৃতির সঙ্গে ট্রফি নিয়ে ছবি পোস্ট করে লিখেছেন, এ সালা কাপ নামদু! যার অর্থ, এই বছর কাপ আমাদের। পলাশের পোস্টে হার্ট ইমোজি দিয়েছেন মান্ধানা।

আরসিবির ড্রেসিংরুমে স্মৃতি ও এলিস পেরির সঙ্গে তোলা ছবিও পোস্ট করেছে পলাশ। এলিস পেরি এবারের মহিলাদের প্রিমিয়ার লিগে সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছেন। গতকাল শেষ অবধি ক্রিজে ছিলেন। পলাশের জন্ম ১৯৯৫ সালের ২২ মে ইন্দোরে। স্মৃতির জন্ম মুম্বইয়ে ১৯৯৬ সালের ১৮ জুলাই। পলাশ-মান্ধানার সম্পর্ক প্রেম কবে বিয়ের পিঁড়িতে পৌঁছয় সেদিকেই তাকিয়ে তাঁদের ভক্তরা।

উল্লেখ্য, পলাশ বলিউডের গায়ক ও মিউজিক কম্পোজার। ঢিশকিয়াও. সুইটি ওয়েডস এনআরআইয়ের মতো ছবিতে কাজ করেছেন। পরিচালনা করেছেন ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত রুবিনা দিলাইক ও রাজপাল যাদব অভিনীত অর্ধ ছবিটি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+