WPL 2023: দিল্লি ক্যাপিটালসের দাপটে উড়ে গেল ইউপি ওয়ারিয়রজ, কমলা টুপি ল্যানিংয়ের দখলে

মহিলাদের প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিল দিল্লি ক্যাপিটালস। মেগ ল্যানিং ৭০ রান করে কমলা টুপি দখলে নিয়েছেন।

উইমেন্স প্রিমিয়ার লিগে (WPL) টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিল দিল্লি ক্যাপিটালস। আজ নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দিল্লি ৪২ রানে হারিয়ে দিল ইউপি ওয়ারিয়রজকে। ধরে রাখল পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানটি। দিল্লি ক্যাপিটালস অধিনায়ক মেগ ল্যানিং এদিন ৪২ বলে ৭০ রানের ইনিংস খেলে দখলে নিলেন কমলা টুপি।

কমলা টুপি ল্যানিংয়ের দখলে

কমলা টুপি ল্যানিংয়ের দখলে

গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে ঝোড়ো অর্ধশতরান করা গ্রেস হ্যারিসকে ছাড়াই এদিন খেলতে নামে ইউপি ওয়ারিয়রজ। টস জিতে অধিনায়ক অ্যালিসা হিলি ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়াকে রেকর্ড সংখ্যক টি ২০ বিশ্বকাপ জেতানো অধিনায়ক মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসকে। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে দিল্লি তোলে ২১১ রান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্দে ৪৩ বলে ৭২ করেছিলেন ল্যানিং। এদিন ১০টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪২ বলে ৭০ রান করলেন। হেইলি ম্যাথিউজকে টপকে আপাতত টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রহকারী তিনিই। জানিয়েছেন, টি ২০-তে ওপেন করতেই পছন্দ করেন। লক্ষ্য থাকে জোরে শট খেলার থেকেও গ্যাপে বল পাঠিয়ে রান সংগ্রহ করা।

জেমাইমা-জোনাসেন ব্যাট হাতে সফল

জেমাইমা-জোনাসেন ব্যাট হাতে সফল

২২ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন জেমাইমা রডরিগেজ। অ্যালিস ক্যাপসি ১০ বলে ২১ রান করেন। জেস জোনাসেন ২০ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। তিনি তিনটি করে চার ও ছয় হাঁকিয়েছেন। শেফালি ভার্মা এদিন করেন ১৭ রান। শবনম ইসমাইল, রাজেশ্বরী গায়কোয়াড়, তাহলিয়া ম্যাকগ্রা ও সোফি এক্লেস্টোন একটি করে উইকেট পান। শবনম ছাড়া বাকি সকলেরই ইকনমি ১০-এর উপরে। দীপ্তি শর্মা ৪ ওভারে ৪০ রান দিয়ে কোনও উইকেট পাননি।

তাহলিয়ার অনবদ্য ব্যাটিংয়েও ইউপি পরাস্ত

তাহলিয়ার অনবদ্য ব্যাটিংয়েও ইউপি পরাস্ত

জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে ইউপি ওয়ারিয়রজ। ১১টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৫০ বলে ৯০ রান করে অপরাজিত থাকেন তাহলিয়া ম্যাকগ্রা। এখনও অবধি এই টুর্নামেন্টে এটিই ব্যক্তিগত সর্বাধিক স্কোর। এর আগে শেফালি ভার্মা আরসিবির বিরুদ্ধে ৮৪ রান করেছিলেন। সেই নজির এদিন টপকালেন চার নম্বরে ব্যাট করতে নামা ম্য়াকগ্রা। অ্যালিসা হিলি ২৪, দীপ্তি শর্মা ১২, দেবিকা বৈদ্য ২৩ রান করেন। জেস জোনাসেন ৪ ওভারে ৪৩ রান দিয়ে তিনটি উইকেট সংগ্রহ করেন। মারিজান কাপ ও শিখা পাণ্ডের ঝুলিতে গিয়েছে ১টি করে উইকেট।

দুইয়ে দিল্লি

দুইয়ে দিল্লি

ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্সের সৌজন্যে ম্যাচের সেরা হয়েছেন জোনাসেন। এই জয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট হলো দিল্লির। তবে মুম্বইয়ের (৫.১৮৫) চেয়ে নেট রান রেটে পিছিয়ে দিল্লি (২.৫৫০)। ইউপি ২ ম্য়াচে ২ পয়েন্ট নিয়ে তিনে রইল। কাল গুজরাতের বিরুদ্ধে খেলবে আরসিবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+