জ্যোতিষ ভবিষ্যদ্বাণী : টি২০ বিশ্বকাপ জিতবে না ধোনির ভারত!
বেঙ্গালুরু, ১৭ মার্চ : ফুটবল হোক বা ক্রিকেট, প্রতিটি বিশ্বকাপ এলেই ভবিষ্যদ্বাণী ও জ্যোতিষচর্চার রমরমা দেখা দেয়। এবারও তেমন ট্রেন্ড বহাল রয়েছে। গবেষক-জ্যোতিষী গ্রিনস্টোন লোবো জানিয়েছেন, এবারের বিশ্বকাপ ভারতীয় দলের জেতার সম্ভাবনা নেই বললেই চলে।
ঠিক কি ভবিষ্যদ্বাণী করেছেন এই জ্যোতিষী? তিনি বলেছেন, ভারতীয় দল খুব বেশি হলে ফাইনালে যেতে পারে। তবে কাপ ও ঠোঁটের মধ্যের ফারাক রয়েই যাবে।

তবে কে জিততে পারে এবারের বিশ্বকাপ? লোবো জানিয়েছেন, জ্যোতিষ অনুযায়ী এবাবের বিশ্বকাপে সবচেয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। কার জেতার সবচেয়ে বেশি সম্ভাবনা প্রোটিয়াদেরই। এবছর ফাফ ডুপ্লেসির দল 'চোকার্স' তকমা কাটিয়ে উঠবে বলেই মনে হচ্ছে।
তবে ভারতের কি কোনও সম্ভাবনাই নেই? লোবো জানিয়েছেন, ভারতের জেতার গ্রাফ নিচের দিকে নামছে। অন্যদিকে, অস্ট্রেলিয়া ও পাকিস্তানও কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেবে প্রতিপক্ষকে।
লোবো জানিয়েছেন, শাহিদ আফ্রিদির পাকিস্তানও এবারের বিশ্বকাপের দাবিদার হয়ে উঠতে পারে। একবার ফাইনালে উঠতে পারলে কাপ জেতার সম্ভাবনা বেশ উজ্জ্বল পাকিস্তানি দলের, এমনটাই মত এই জ্যোতিষ বিশেষজ্ঞের।












Click it and Unblock the Notifications