World Photography Day 2023: ব্যাট ছেড়ে ক্যামেরা হাতে সচিন, দেখুন কুম্বলের ফটো গ্যালারি
প্রত্যেক বছর ১৯ অগাস্ট বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব ফটোগ্রাফি দিবস। ক্যামেরা হাতে রোদে, জলে, মাঠে-ময়দানে কাজ করা মানুষদের কাছে দিনটার তাৎপর্য আদালা। শুধু পেশাদার ফটোগ্রাফারদেরই নয়, ছবি তোলার নেশা রয়েছে সমাজের বিভিন্ন পেশার ব্যক্তিদের। ব্যতিক্রম নন ক্রীড়াবিদরাও। সময় পেলেই তাঁরাও বেড়িয়ে পড়েন ক্যামেরা। আর বর্তমান সময়ে ফোনই ক্যামেরার কাজ করে দেয়।
বিশ্ব আলোকচিত্র দিবসে সামিল সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে। ভারতীয় দলের দুই প্রাক্তন মহারথী সমাজ মাধ্যমে দিনটিকে উদযাপন করেছেন। সাধারণত বিশেষ দিনে সমাজ মাধ্যমে সক্রিয় থাকেন সচিন, শনিবার আলোকচিত্র দিবসেও অন্যথা হয়নি। কেনিয়ার জঙ্গল সাফারির ডায়েরি থেকেই একটি ছবি পোস্ট করেছেন মাস্টার ব্লাস্টার।

কয়েক মাস আগে কেনিয়া সফরে যান সচিন। সেখানে মাসাইমারা জঙ্গল সাফারি করেন লিটল মাস্টার। মোবাইল ফোন হাতে একটি মুহুর্তের ছবি ক্যামেরাবন্দী করার সময় অন্য লেন্সের ধরা পড়েন সচিন। নিজের ছবি তোলার একটি মুহুর্তের একটি ফোটোই সমাজ মাধ্যমে পোস্ট করেছেন সচিন।
Capturing moments, one click at a time! 📸 Sharing a few of my shots this World Photography Day with you all. #WorldPhotographyDay2023 pic.twitter.com/WDT8JgWAyY
— Anil Kumble (@anilkumble1074) August 19, 2023
এই ছবির ক্যাপশানে মাস্টার ব্লাস্টার লিখেছেন, 'বিশ্ব ফটোগ্রাফি দিবসে ছবি তোলার সময় নিজের একটি ছবিই শেয়ার করলাম।' ভিন্ন মেজাজে ধরা দেওয়া মাস্টার ব্লাস্টারের এই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
Sharing a photo of me clicking a photo on #WorldPhotographyDay 📸 😜#MasaiMaraDiaries pic.twitter.com/4RgypYERxF
— Sachin Tendulkar (@sachin_rt) August 19, 2023
ভারতীয় দলের সর্বোচ্চ উইকেটশিকারী তথা প্রাক্তন কোচ অনিল কুম্বলের ছবিত তোলার নেশা অনেকেরই জানা। বিদেশ সফরে গেলে কিটব্যাগের সঙ্গে ক্যামেরা হতো তাঁর সঙ্গী। এমনকি খেলা ছাড়ার পর অবসর সময়ে ক্যামেরা হাতে বেরিয়ে পড়েন কুম্বলে। বিশ্ব ফটোগ্রাফি দিবসে নিজের তোলা কিছু ছবি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন কুম্বলে।
এই দিবস কিন্ত সাম্প্রতিক সময়ে হুজুগে তৈরি হয়নি বা সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডও নয়। এই দিনটার একটা ঐতিহাসিক তাৎপর্য আছে। ১৮৩০ সালে ফোটোগ্রাফির প্রচলন শুরু হয় ইউরোপে। ক্যামেরার বিবর্তন হয়েছে উন্নত হয়েছে লেন্স। এখন মুঠো ফোনেই উঠে ঝকঝকে ছবি। কিন্তু এই দিনটির গুরুত্ব অমিলন।
লুই ডাগে সর্বপ্রথম ফটোগ্রাফিক প্রসেস আবিষ্কার করেন, তঁার নাম অনুসারে নাম হয় 'ডাগেরোটাইপ'।

দ্য ফ্রেঞ্চ অ্যাকাডেমি অব সায়েন্সেস ১৮৩৯ সালের ৯ জানুয়ারি সেই প্রসেসটি ঘোষণা করেন। এরপর ফরাসি সরকার ওই বছরেরই ১৯ অগাস্ট দিন থেকে বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে ঘোষণা করেন। সেই থেকে প্রত্যেক বছর এই দিনটি বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসাবে পালিত হয়।












Click it and Unblock the Notifications