রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দল, দ্রৌপদী মুর্মু কী বললেন?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দল গিয়েছিল গতকাল। আর আজ হরমনপ্রীত কৌরদের সঙ্গে দেখা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনেই।
দলের সকলের সঙ্গে চলে ফোটোসেশন। রাষ্ট্রপতির হাতে বিশ্বকাপও তুলে দেন হরমনপ্রীত। সেই সঙ্গে দলের সকলের সই করা একটি জার্সিও উপহার দেওয়া হয় রাষ্ট্রপতিকে।

গত রবিবার নভি মুম্বইয়ে অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ভারতের মহিলা ক্রিকেট দল প্রথমবার বিশ্বকাপ জেতে। ফলে স্বাভাবিকভাবেই তা ছিল দেশের পক্ষে এক ঐতিহাসিক, গর্বের মুহূর্ত।
ঐতিহাসিক এই সাফল্যের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দলকে অভিনন্দন জানিয়ে বলেন, খেলোয়াড়রা কেবল ইতিহাসই তৈরি করেননি, বরং তাঁরা তরুণ প্রজন্মের কাছে অনুকরণীয় আদর্শও হয়ে উঠেছেন।
ভারতের রাষ্ট্রপতির অফিসিয়াল এক্স হ্যান্ডলে লেখা হয়, "আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর বিজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাষ্ট্রপতি ভবনে দেখা করেছেন। রাষ্ট্রপতি দলকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন যে তাঁরা ইতিহাস সৃষ্টি করেছেন এবং তরুণ প্রজন্মের জন্য রোল মডেল হয়ে উঠেছেন।"
পোস্টে আরও বলা হয়, "রাষ্ট্রপতি বলেন, এই দলটি ভারতের প্রতিচ্ছবি। তাঁরা বিভিন্ন অঞ্চল, বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট এবং ভিন্ন পরিস্থিতি থেকে এসেছেন, কিন্তু তাঁরা একটি দল - ভারত।" জানা গিয়েছে, ক্রিকেটারদের সঙ্গে নানা বিষয়ে কথাও বলেন রাষ্ট্রপতি। ভারতীয় দলের সঙ্গে সাক্ষাৎ করার সময় দিয়ে উৎসাহিত করায় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছে বিসিসিআই।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications