বিশ্বকাপ : ক্রিস গেইলের ২১৫ রানের রেকর্ডে সাহায্য করেছে ভারত
বেঙ্গালুরু, ২৫ ফেব্রুয়ারি : ক্রিস গেইল বিশ্বকাপে দ্বিশতক করে নয়া ইতিহাস গড়েছেন। কিন্তু গেইলের সেই ব্য়াটিং ঝড়ে যে ভারতের অবদান রয়েছে তা কী আপনার জানা আছে।
আজ্ঞো হ্য়াঁ। ৪০ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম ক্রিকেটার গেইল যাঁর দ্বিশতক রয়েছে। আর চার আর ছক্কা সহযোগে যে ইনিংসটি খেলেছেন তাতে ভারতের অবদান অনেকখানি। আসলে গেইল যে ব্যাটটি দিয়ে খেলেছেন সেই ব্যাটটি তৈরি হয়েছে ভারতে।

যে 'স্পার্টন' ব্যটটি জিম্বাবোয়ের বিরুদ্ধে গেইলের সবচেয়ে বড় হাতিয়ার হয়েছিল তা তৈরি হয়েছে জলন্ধরে। 'স্পার্টন স্পোর্টস'এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার এই বিস্ফোরক ওপেনিং ব্যাটসম্যান।
গেইলের ইতিহাসে সামিল হয়েছে স্পার্টনও। স্পার্টনের তরফে জানানো হয়েছে, "ক্রিস গেইল দেখিয়ে দিয়েছেন আইসিসি বিশ্বকাপে তিনিই আসল "স্পার্টন যোদ্ধা"। ওঁর আক্রমণাত্মক ব্যাটিং ক্রিকেটে ইতিহাস গড়েছে।"
নিজেদের ওয়েবসাইটে স্পার্টনের তরফে এও জানানো হয়েছে, "২০১২ সালে আইপিএল প্রতিযোগীতার সময় থেকেই স্পার্টন পরিবারে সামিল হয়েছে গেইল। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে স্পার্টন ব্য়াট ব্যবহার করেছিলেন গেইল।"
শুধু ক্রিস গেইল নন, ভারতীয় ক্রিকেট অধিনায়ক এম এস ধোনি, অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কও স্পার্টন স্পোর্টসের অ্যাম্বাসাডার ছিলেন।
স্পার্টনের অমিত শর্মা টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, "গেইল সবসময়ে ভারি ব্যাটে খেলতে ভালবাসেন। তার চাহিদা ছিল ব্যাটের ওজন ১২৫০ গ্রাম থেকে ১৩০০ গ্রামের মধ্যে যেন হয়। আমরা প্রায় ১৫ টি ব্যাট পাঠিয়েছিলামন। তার মধ্যে থেকে একটা ব্যাট বেছে নিয়েছিলেন গেইল।"
অমিতবাবু এও জানিয়েছেন এই প্রথমবার স্পার্টনের সামগ্রী বিশ্বকাপ ক্রিকেটে ব্যবহার হল।












Click it and Unblock the Notifications