ICC CWC 2023: বিশ্বকাপে ভারতের বড় অস্ত্র শামিকে ভুলেই গেল সিএবি! ট্রফিতে হাত দিয়ে ছবি তোলার হুড়োহুড়ি
ICC CWC 2023: ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে আজ প্রদর্শিত হলো বিশ্বকাপের ট্রফি। আর সেই অনুষ্ঠান ঘিরেই ধরা পড়ল চূড়ান্ত অব্যবস্থার নমুনা। বিশ্বকাপের পাশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য হুড়োহুড়ি। তারই মধ্যে ঘটে গেল বড় বিতর্ক।
ঝুলন গোস্বামী থেকে অশোক দিন্দা আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। কিন্তু বিশ্বকাপের ট্রফিতে হাত দিয়ে ছবি তুললেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সিএবির বিশেষ ভিডিওতে মহম্মদ শামিকে ব্রাত্য রাখা নিয়েও তুঙ্গে বিতর্ক।

বাংলা থেকে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে যাঁরা দেশের মুখ উজ্জ্বল করেছেন সেই ক্রীড়াবিদদের কোলাজ দিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছিল। তাতেই ব্রাত্য মহম্মদ শামি। পঙ্কজ রায়দের সময় থেকে নয়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের আন্তর্জাতিক অভিষেকের পর যাঁরা বাংলা থেকে ভারতের হয়ে খেলেছেন তাঁদের ছবি রাখা হয়েছিল। কিন্তু বাদ পড়ে গেলেন মহম্মদ শামি।
মহম্মদ শামি, শাহবাজ আহমেদ ও মুকেশ কুমার বিশ্বকাপ, এশিয়ান গেমসের দলে রয়েছেন। কিন্তু তাঁদেরই রাখা হলো না সিএবির ভিডিওতে। বিশেষ করে যে মহম্মদ শামি বিশ্বকাপের দলে রয়েছেন। ভারতের কাপ জয়ের খরা মেটাতে যিনি হতে পারেন রোহিত শর্মার অন্যতম সেরা অস্ত্র। সিএবি কর্তাদের কেউ কেউ ভুল ঢাকতে বাঙালি তত্ত্ব খাড়া করেন। কিন্তু তাহলে কেন অরুণ লাল? সদুত্তর মেলেনি।
সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, বড় কাজ করতে গেলে ছোটখাটো ভুল হয়ে যায়। স্নেহাশিসের কথা মানলেও প্রশ্ন জাগে, কাদের দিয়ে কাজ করানো হচ্ছে যাঁরা বিশ্বকাপের দলে থাকা শামিকেই ভুলে যান! সিএবি সভাপতি ছোটখাটো ভুল বললেও এই বিষয়টি মোটেই ছোটখাটো নয়। পিসিবির বিশ্বকাপের ভিডিও ঘিরে হওয়া বিতর্কের রেশ কাটতে না কাটতেই মারাত্মক ভুল সিএবির।

ফুটবল বিশ্বকাপের রেপ্লিকা বিভিন্ন দেশে ঘোরে। ফিফা সব জায়গায় ট্রফি ধরার জন্য বিশ্বকাপজয়ী দলের একজন তারকাকে পাঠায়। ক্রিকেট বিশ্বকাপে তেমন নিয়মের কড়াকড়ি নেই। কোনও দেশে যায় এক চাকতিওয়ালা বিশ্বকাপের রেপ্লিকা। ইডেনে যে ট্রফিটি এলো তাতে একাধিক গোল চাকতি ছিল। যেমনটা থাকে বিশ্বকাপের ট্রফি জয়ী অধিনায়কের হাতে তুলে দেওয়ার সময়।
বিশ্বকাপের সূচি ঘোষণার দিন যে ট্রফিটি উন্মোচিত হয়েছিল তাতে বিসিসিআই সচিব জয় শাহ-সহ আইসিসি কর্তারা থাকলেও কেউ ট্রফিতে হাত দেননি। ট্রফিতে হাত দিতে দেখা গিয়েছিল মুথাইয়া মুরলীধরন ও বীরেন্দ্র শেহওয়াগকে। দুজনেই বিশ্বকাপজয়ী দেশের সদস্য। ইডেনে যে ব্যক্তিটি ট্রফিটি দেখভাল করছিলেন তিনি গ্লাভস পরে ট্রফি মুছছিলেন।

কিন্তু তাল কাটল ট্রফির সঙ্গে ছবি তোলার হুড়োহুড়িতে। ঝুলন গোস্বামী, অশোক দিন্দা তবু ভারতের হয়ে খেলেছেন। কিন্তু ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ক্রিকেটার না হয়েও কীভাবে বিশ্বকাপের ট্রফিতে হাত দিতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠছে। এরপর আরও কয়েকজন একইভাবে ট্রফিতে হাত দিলে ঘোষণা করা হলো, বিশ্বকাপের ট্রফিতে কেউ হাত দেবেন না।
বিশ্বকাপ প্রদর্শনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পাঠ করে শোনান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ভারতীয় ক্রিকেট দল ও সিএবিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। সৌরভ গঙ্গোপাধ্যায় লন্ডন থেকে ভিডিও বার্তা পাঠিয়েছেন। ভাইচুং ভুটিয়া-সহ বাকিদের শুভেচ্ছা বার্তাও চালানো হয়। বিশ্বকাপের নানা মুহূর্তের ভিডিও প্রদর্শিত হয়। ছিল আতসবাজির প্রদর্শনী।
এদিনের অনুষ্ঠানে ঝুলন, দিন্দা, অরুণ লাল, লিয়েন্ডার ছাড়াও ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, আইপিএল গভর্নিং কাউন্সিল সদস্য অভিষেক ডালমিয়া, দিব্যেন্দু বড়ুয়া, দোলা ও রাহুল বন্দ্যোপাধ্যায়, শান্তি মল্লিক, বিধায়ক-অভিনেত্রী জুন মালিয়া-সহ বিভিন্ন ক্ষেত্রের প্রথিতযশা ব্যক্তিত্ব। কিন্তু ট্রফিতে হাত দিয়ে ছবি তোলার লোভ সামলাতে না পারা আর মহম্মদ শামিকে সিএবির ভুলে যাওয়া নিয়েই তুঙ্গে বিতর্ক।
(ছবি- সিএবি মিডিয়া, অশোক দিন্দার ফেসবুক ও পিটিআই)
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications