BGT 2023: আমেদাবাদের উইকেট কলকাতার মাটিতে তৈরি! পিচ বিতর্ক নিয়ে স্ট্রেট ব্যাটে জবাব দ্রাবিড়ের

আমেদাবাদের পিচ দেখে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সন্তোষ প্রকাশ করলেন রাহুল দ্রাবিড়। তবে স্পিন সহায়ক উইকেটই তাঁর পছন্দ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেতে যে কোনও মূল্যে জয় চাইছেন।

আমেদাবাদে বৃহস্পতিবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। নাগপুর, দিল্লি ও ইন্দোরে টেস্ট পুরো তিন দিনও গড়ায়নি। ইন্দোরের উইকেটকে খারাপ আখ্যা দিয়ে ডিমেরিট পয়েন্ট ধার্য করেছে আইসিসি। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারে বিসিসিআই। এরই মধ্যে চর্চায় আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ।

আমেদাবাদে কলকাতার মাটির পিচ

আমেদাবাদে কলকাতার মাটির পিচ

স্টেডিয়ামে এদিন প্রথমে দেখা যায়, দুটি পিচ ঢাকা। গতকাল আমেদেবাদে বৃষ্টিও হয়েছিল। পিচ সকালে ঢাকা থাকার কারণে ধোঁয়াশা তৈরি হয় কোন পিচে খেলা হবে। পরে পিচের কভার সরানো হয়। অপর পিচের কভার সরানো হয়নি। প্রথমে পিচ দেখার সময় অধিনায়ক রোহিত শর্মার যা হাবভাব দেখা গিয়েছে তাতে তিনি সন্তুষ্ট নন বলেই বাইরে থেকে মনে হয়েছে। একে একে রাহুল দ্রাবিড়, কুলদীপ যাদব, চেতেশ্বর পূজারা পিচ দেখতে যান। রোহিত-দ্রাবিড় আলাদা করে কথা বলেন। রোহিত কথা বলেন কিউরেটরের সঙ্গেও। পিচে সবুজ ঘাস রয়েছে। অবশ্য ম্যাচের আগে তা কতটা থাকবে তা নিয়ে সংশয় আছে।

(ফাইল ছবি)

পিচ নিয়ে মুখে সন্তোষ প্রকাশ দ্রাবিড়ের

রাহুল দ্রাবিড় এসজি বল নিয়ে পিচের বাউন্স বুঝে নেওয়ার চেষ্টা করেন। বৃষ্টির কারণে যে আর্দ্রভাব ছিল তা রোদ ওঠার সঙ্গে সঙ্গে কেটে যাবে স্বাভাবিকভাবেই। তবে প্রথম তিনটি উইকেটের থেকে এটি ফ্রেশ। কিউরেটরের দাবি, তিন দিনে ম্যাচ শেষ হবে না। চার দিন অন্তত খেলা হবে। যে পিচে খেলা হবে এবং আরেকটি পিচ যে ঢাকা রয়েছে তার মাটি আবার গিয়েছে কলকাতা থেকে। রাহুল দ্রাবিড় অবশ্য সাংবাদিকদের জানান, দলের তরফে পিচ ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়নি। পিচ দুই দলের ক্ষেত্রেই সমান। যে পিচে খেলা হবে তা দেখে আমি সন্তুষ্ট। পিচ কখনও ব্যাটারদের সহায়তা করে, কখনও বোলারদের। আমরাও বিদেশে গিয়ে চ্যালেঞ্জিং উইকেটে খেলেছি। সেই উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়াটাই বড় বিষয়।

শক্তি বুঝেই উইকেট

দ্রাবিড় আরও বলেন, দক্ষিণ আফ্রিকার পিচে স্পিনাররা সাহায্য পায় না। সব দেশই চায় এমন উইকেট তৈরি করতে যেখানে ম্যাচের ফয়সালা হয়। ইন্দোরের উইকেট নিয়ে কিছু বলব না। ম্যাচ রেফারি তাঁর মতামত জানাতেই পারেন। আমি কী ভাবলাম সেটা গুরুত্বপূর্ণ নয়। তবে যেখানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার বিষয়টি নির্ভর করছে সেখানে ম্যাচের ফয়সালা হয় এমন উইকেটই দরকার। কানপুর টেস্টের মতো টেস্ট ড্র হলে সমস্যা। কেন না, জিতলে ১২ পয়েন্ট মেলে, ড্র করলে চার পয়েন্ট। ফলে ১২ পয়েন্ট পাওয়াই গুরুত্বপূর্ণ।

ব্যাটারদের পাশে ভারতীয় কোচ

ব্যাটারদের পাশে ভারতীয় কোচ

ভারতের রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা ছাড়া টপ অর্ডারের কোনও ব্যাটার রান পাননি। দ্রাবিড় ব্যাটারদের পাশে দাঁড়িয়ে বলেন, চ্যালেঞ্জিং উইকেটে ভালো পারফরম্যান্সের মাপকাঠি নিয়ে বাস্তবিক ধারণা রাখতে হবে। গত তিন-চার বছরে বেশিরভাগ জায়গাতেই চ্যালেঞ্জিং উইকেট হচ্ছে। একটা ভালো পারফরম্যান্সই ম্যাচের রং বদলে দিতে পারে। নাগপুরে সেটা করে দেখিয়েছেন রোহিত। এই ধরনের উইকেটে ৫০-৬০-৭০ রানই হতে পারে ভালো স্কোর। যে কোনও মূল্যে দল আমেদাবাদে জিতে যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে চাইছে সেটা স্পষ্ট করে দেন ভারতীয় কোচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+