T20 World Cup: সুপার ৮-এ উঠলেই নিশ্চিত পরের বিশ্বকাপের টিকিট, বড় সমস্যায় পাকিস্তান-নিউজিল্যান্ড?

২০২৪ সালের টি২০ বিশ্বকাপের মধ্যেই নিঃশব্দেই হচ্ছে পরের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব। একদিনের বিশ্বকাপ চার বছর অন্তর হলেও টি২০ বিশ্বকাপ হয় ২ বছর পর পরই। ফলে আগামী ২০২৬ সালে ফের বসতে চলেছে টি২০ বিশ্বকাপের আসর। আগামী বিশ্বকাপে কোন দলগুলি খেলবে তার একটা বড় অংশই চূড়ান্ত হয়ে যাবে চলতি বিশ্বকাপ থেকেই। কিন্তু কীভাবে? সেই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।

২০২৬ সালের টি২০ বিশ্বকাপের আয়োজক শ্রীলঙ্কা এবং ভারত।পরের বিশ্বকাপও হবে ২০ দলের। এ বারের টি২০ বিশ্বকাপে যে সব দল সুপার ৮-এ উঠবে, তারা পরের টি২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে।

সেখানকার আটটি দল নিশ্চিত হয়ে যাবে এ বারের সুপার ৮ থেকেই। দুই আয়োজক দেশ ভারত এবং শ্রীলঙ্কা বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। আইসিসির ক্রমতালিকায় প্রথম আটটি দলও সুযোগ পাবে পরের বিশ্বকাপ খেলার। সব মিলিয়ে ১২টি দল চূড়ান্ত হয়ে যাবে এবারের বিশ্বকাপ থেকে। বাকি ৮টি স্থানের জন্য ফের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ হবে।

এই প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই শেষ আটে পৌঁছে গেল আমেরিকা। একইসঙ্গে ২০২৬ সালের টি২০ বিশ্বকাপের যোগ্যতাও অর্জন করে ফেলল। এক কথায় ইতিহাস সৃষ্টি করল আমেরিকা আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ বাতিল হওয়ায় চার ম্যাচে ৫ পয়েন্ট হল আমেরিকার। পাকিস্তানের পক্ষে ৪ পয়েন্টের বেশি পাওয়া সম্ভব নয়। শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভেস্তে যাওয়া ম্যাচ থেকে ১ পয়েন্ট সংগ্রহ করে আমেরিকা। ফলে ৪ ম্যাচে তাদের সংগৃহীত পয়েন্ট দাঁড়ায় ৫।

গত বার টি২০ বিশ্বকাপে রানার্স হয়েছিল পাকিস্তান। তারাই এ বার বিদায় নিল প্রথম রাউন্ডে! সুপার এইট নিশ্চিত আমেরিকার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ বাকি পাকিস্তানের। নিউজিল্যান্ডের পর এবার বড় দল পাকিস্তানও বিদায় নিল গ্রুপ পর্ব থেকে। একইসঙ্গে বিদায় নিয়েছে নিউজল্যান্ডও। ফলে আগামী টি২০ বিশ্বকাপে কি এই দুই দেশ সরাসরি খেলার সুযোগ পাবে নাকি তাদের খেলতে হবে যোগ্যতা অর্জন পর্ব।

যদিও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড এখনও চলমান সংস্করণের সুপার এইটে স্থান চূড়ান্ত করতে পারেনি, তবুও তারা ব্যর্থ হলেও পরবর্তী সংস্করণের জন্য যোগ্যতা অর্জন করতে পারে কারণ ইংল্যান্ড আইসিসির ক্রম তালিকায় চতুর্থ স্থানে রয়েছে।

পাকিস্তান ও নিউজিল্যান্ড উভয় ক্ষেত্রেই একই কথা। প্রযোজ্য, উভয় দলই চলমান সংস্করণ থেকে ছিটকে গেছে কিন্তু এখনও আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য সরাসরি যোগ্যতা অর্জনের জন্য দৃঢ় ফেবারিট। কারণ এই দুই দলও ক্রম তালিকায় প্রথম আটে আছে।

ব্ল্যাকক্যাপরা ষষ্ঠ স্থানে রয়েছে যেখানে পাকিস্তান টি-টোয়েন্টি ক্রম তালিকায় সপ্তম স্থানে রয়েছে। যদিও ৩০ জুনের আগে ক্রম তালিকায় কিছু পরিবর্তন হতে বাধ্য, ফলে সরাসরি খেলার সুযোগ হারাতে পারে দুই দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+