স্বাধীনতা দিবসে কেন সন্ধ্যে ৭.২৯ মিনিটেই অবসর নিলেন ধোনি?
স্বাধীনতা দিবসে কেন সন্ধ্যে ৭.২৯ মিনিটেই অবসর নিলেন ধোনি?
চমক দিতে বরবারই পছন্দ করেন। সেটা ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরের মাঝে টেস্ট ক্রিকেটকে চিরতরে বিদায় জানানোই হোক! বা ২০১৭ সালে সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া। এবার আন্তর্জাতিক ক্রিকেটকেও গুডবাই জানানোর দিনক্ষণ বেছে নেওয়াতে চমক দিলেন ভারতের হয়ে দুবার বিশ্বকাপ জেতা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

স্বাধীনতা দিবসের সন্ধ্যেতে ৭.২৯ মিনিটে অবসর ঘোষণা
ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যে ৭.২৯ মিনিটে অবসর ঘোষণা করেছেন ধোনি। গত এক বছর ধরেই দেশের জার্সিতে বাইশ গজে খেলতে নামেননি। যেকারণে তাঁর অবসর ঘিরে জল্পনা চলছিলই। শেষ পর্যন্ত সবাইকে চমক দিয়ে স্বাধীনতা দিবসের সন্ধ্যেতে দেশের জার্সিতে সীমিত ওভার থেকে অবসর নিয়ে ফেললেন মাহি।

কেন সন্ধ্যে ৭.২৯ মিনিটে অবসর ঘোষণা?
ফ্যানদের মধ্যে এই নিয়ে নানা রকম মতামত রয়েছে। ক্রিকেটবোদ্ধাদের অনেকে মনে করছেন, বিশ্বকাপের সময়ের সঙ্গে তাল মিলিয়ে ধোনি অবসরের জন্যে এই সময়টা বেছে নিলেন।

বিশ্বকাপের সঙ্গে ধোনির অবসরের কী যোগ?
২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপ থেকে ভারত ৭.২৯ মিনিট বিদায় নিয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচটি মেন ইন ব্লু ৭.২৯ মিনিট হেরে বসেছিল। সেই কারণে ধোনি ৭.২৯ মিনিটের পর থেকে নিজেকে অবসৃত বলে ঘোষণা করেছেন বলে ক্রিকেট ফ্যানেরা যুক্তি তুলে ধরেছেন।

কেন স্বাধীনতা দিবসে অবসর
এক্ষেত্রে ফ্যানেদের একটা বড় অংশের যুক্তি ধোনির জার্সি নম্বর ৭। বন্ধু সুরেশ রায়না যিনি ধোনির পথ অনুসরণ করে স্বাধীনতা দিবসেই অবসর ঘোষণা করে দিলেন, দেশের হয়ে তাঁর জার্সি নম্বর ৩ ছিল। দুই জার্সির সংখ্যা পাশাপাশি জুড়লে ৭৩ হচ্ছে। ভারত কাল স্বাধীনতার ৭৩ বছর পূর্ণ করে ৭৪ বছরে পা দিল।

কেন স্বাধীনতা দিবসে অবসর, সাংবাদিকদের মত
ধোনি ক্রিকেট কেরিয়ারে বরাবরই মিডিয়ার সঙ্গে দূরত্ব রাখতে পছন্দ করেন। হঠাৎ করেই টেস্ট অবসর ঘোষণা করে দিয়েছিলেন। সীমিত ওভার থেকে নেতৃত্ব ছাড়াটা বোর্ডের মাধ্যমে সন্ধ্যেতে জানিয়েছিলেন। এবার অবসর ঘোষণা ব্য়ক্তিগত ইনস্টাগ্রামে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ১৫ অগাস্ট দেশের সব সংবাদপত্রের অফিস ছুটি ছিল।ফলে ১৬ অগাস্ট সংবাদপত্র প্রকাশ ও সরবরাহ হয়নি। প্রচারের আলো থেকে নিজেকে এতটাই গুটিয়ে রাখতে ভালোবাসেন যে, এভাবেই অবসর নিয়ে যাতে কোনও মামামাতি না হয়, সেই কারণেই ১৫ অগাস্ট দিন বাছলেন বলে দেশের সংবাদপত্রের সাংবাদিকরা মনে করছেন।












Click it and Unblock the Notifications