T20 World Cup: বিশ্বকাপে সুপার ৮-এ ভারতের কঠিন লড়াই, জেনে নিন ম্যাচের দিন ও প্রতিপক্ষ কারা?

টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষের দিকে। প্রতিটা গ্রুপ থেকে একটি করে দল নিশ্চিত হয়ে গিয়েছে সুপার ৮-এর জন্য। গ্রুপ সি-তে দুটি দলই নিশ্চিত হয়েছে। এবার গ্রুপ এ থেকে সুপার ৮-এ গিয়েছে ভারত। আমেরিকাকে হারিয়ে টিম ইন্ডিয়া পাকা করেছে পরের রাউন্ডের স্থান। দ্বিতীয় দল হিসেবে যাওয়ার লড়াইয়ে সামনে রয়েছে আমেরিকা। সুপার ৮-এ ভারতের প্রতিপক্ষ কারা? তা অনেকটাই পরিস্কার হয়ে গেল শুক্রবার সকালেই।

১৯ জুন থেকে শুরু হচ্ছে এ বারের টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্ব। তার পরের দিন (অর্থাৎ ২০ জুন) রয়েছে রোহিত শর্মার ভারতের ম্যাচ।পাপুয়া নিউ গিনিকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে আফগানিস্তান। সেই সঙ্গে সুপার ৮ পর্বে নিজেদের জায়গা পাকা করে ফেললেন রশিদ খানেরা। গ্রুপ সি থেকে আফগানিস্তান দ্বিতীয় স্থানে থেকে শেষ করায় রশিদ খানের দল এবার ভারতের বিরুদ্ধে খেলবে। কেনসিংটন ওভালে ভারতীয় সময় রাত আটটায় খেলাটি শুরু হবে।

T20 World Cup

২২ জুন ভারতের সুপার ৮-এর দ্বিতীয় ম্যাচ, তবে প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি। সেটা বাংলাদেশ বা নেদারল্যান্ডসের মধ্যে কোনও একটা দল হতে পারে। বৃহস্পতিবার নেদারল্যান্ডসকে হারিয়ে দেওয়ায় কিছুটা ভাল জায়গায় বাংলাদেশ। ভারতের গ্রুপে জায়গা করে নিতে পারে বাংলাদেশ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে এই ম্যাচ হবে।

২৪ জুন ড্যারেন সামি ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট লুসিয়াতে ভারত খেলতে নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ভারতীয় সময় অনুসারে রাত ৮টা থেকে ম্যাচ শুরু হবে। সুপার ৮ থেকে চারটি দল সেমিফাইনালে উঠবে। অর্থ্যাত প্রথম দুটি স্থানে থাকা দলই শেষ চারের টিকিট পাবে।

ভারত শনিবার ফ্লোরিডায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামবে কানাডার বিপক্ষে। তারপর ওয়েস্ট ইন্ডিজে সুপার-৮ খেলার জন্য উড়ে যাবে। তবে ম্যাচের আগের দিন বৃষ্টির কারণে অনুশীলনই করতে পারল না ভারত।

তবে ফ্লোরিডায় কানাডা ম্যাচের পরেই টিম ইন্ডিয়া থেকে ছেড়ে দেওয়া হবে শুভমান গিল এবং আবেশ খানকে। ক্রিকবাজ-এর প্রতিবেদন বলছে, টি২০ ওয়ার্ল্ড কাপে ভারতের রিজার্ভ দলে ছিলেন শুভমান গিল, আবেশ খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+