Manoj Tiwary Exclusive: আক্ষেপের থেকে প্রাপ্তিকেই বেশি গুরুত্ব, বিদায় বেলায় মনোজের মনে পড়ছে কোন দুটি ইনিংস?

বাংলা ক্রিকেটে মনোজ অধ্যায় সমাপ্তি হল। রবিবার ক্রিকেটকে আলবিদা জানালেন বঙ্গ অধিনায়ক। ২০০৪ সালে বাংলা হয়ে দিল্লির বিরুদ্ধে ইডেনে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল। ২০ বছর সেই ইডেন থেকে বিদায় নিলেন।

বাংলা দল, ভারতীয় দল, আইপিএল খেলেছেন। তবে রঞ্জি না জেতার আক্ষেপটা রয়েই গেল। বিদায় বেলায় ওয়ান ইন্ডিয়া বাংলাকে সাক্ষাৎকারে মনের কথা জানালেন‌ মনোজ তিওয়ারি।

Manoj Tiwary

মনোজ তিওয়ারি বলেন, 'আমি খুশি হয়েছি। এত ভালোবাসা পেয়েছি সকলের কাছে থেকে। প্রথমেই ধন্যবাদ জানাতে তাই সিএবির সমস্ত কর্তাদের সেইসঙ্গে মহারাজ দা থেকে শুরু করে আমাদের দলের সমস্ত সদস্যদের। এখানে আজ ঝুলন দি সহ অনেকেই এসেছি‌লেন তাঁদেরকেও ধন্যবাদ জানাতে চাই। এই রকম বিদায় সংবর্ধনা চিরকাল মনে থাকবে। যতদিন বেঁচে থাকব।'

বিদায় বেলায় কোন ইনিংসগুলো সবথেকে বেশি মনে পড়ছে? এই প্রসঙ্গে মনোজ বলেন, 'ভারতের হয়ে যে ম্যাচটায় শতরান করলাম এবং ম্যাচের সেরা হলাম। সেই ম্যাচটায় জয়ের জন্য আমার অবদান ছিল, সেটা আজ মনে পড়ছে। আর ঘরোয়া ক্রিকেট বললে ২০০৬-০৭ সালের রঞ্জি ফাইনাল। যেটায় দাদার সঙ্গে পার্টনারশিপ গড়েছিলাম। কাছে গিয়েও হেরে গিয়েছিলাম। প্রতিপক্ষ দলে সচিন-জাহিরের মতো ক্রিকেটাররা খেলছিলেন, মনে হচ্ছি‌ল ভারতীয় দলের সঙ্গেই খেলা হচ্ছে।'

শতরান করার পরও ভারতীয় দলে সুযোগ হয়নি। এই আক্ষেপটা থাকলেও সেটাকে গুরুত্ব দিতে নারাজ মনোজ। তাঁর কথায়, 'জীবনে আক্ষেপের থেকে বেশি প্রাপ্যকেই প্রাধান্য দিতে চাই। জীবনেক কোন জায়গা থেকে কোথায় দাঁড়িয়ে আছি সেটাকেই ফোকাশ করতে চাই আর করিও। মানুষ হিসাবে তো আমাকে এগোতে হবে। তাই আক্ষেপটাকে নিয়ে বেশি ভাবি না। যেটা পেয়েছি সেটাকেই গুরুত্ব দিতে হবে।'

কয়েকদিন আগেই রঞ্জি ট্রফি নিয়ে বিস্ফোরণ ঘটিয়েছিলেন। যদিও বিদায়ের দিনে বিতর্ক বাড়াতে চাইলেন না। মনোজের কথায়, 'আজকে আমি বিশেষ কিছু বলব না। কয়েকদিন যাক বলব। আমরা যারা ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত তাঁরা প্রত্যেকেই চাই রঞ্জি ট্রফির গুরুত্ব বাড়ুক। শুধু আইপিএল নয় রঞ্জিকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হোক।'

অধিনায়ক হিসাবেই অবসর নিলেন? কার হাতে ছেড়ে যাচ্ছেন বাংলা ক্রিকেটকে? কেইবা হতে পারে তাঁর উত্তরসূরী? পাশাপাশি বাংলা দলের পারফরম্যান্স প্রসঙ্গে মনোজ বলেন, 'শেষ তিন বছরের মধ্যে আমরা দুইবার ফাইনাল খেলেছি, একবার সেমিফাইনাল। এবার কোনও কারণেই হোক আমার পারিনি। এটাও দেখার বিষয় যে, আমাদের দলের প্রধান ক্রিকেটাররা জাতীয় দলে খেলতে ব্যস্ত ছিল। শাহবাজের চোট ছিল। ফলে এদের আমরা পাইনি। তবে ৮ থেকে ৯ জন ক্রিকেটারের এই মরশুমে অভিষেক হয়েছে।'

একইসঙ্গে মনোজ বলেন, 'একটা পরিবর্তনশীল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলা দল। এটা সহজ ন‌য়। ভালো ক্রিকেটার আছে, আগামী দিনে আরও ভালো ক্রিকেটার আসবে।'

ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে মনোজ বলেন, 'দাদা, অভিষেক দা, স্নেহাশিস দা সবাই বলেছেন বাংলা ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে। কিন্তু এখনও কিছু ভাবিনি। আপাতত পরিবারকে সময় দিতে চাই।' মনোজের জন্য রাজকীয় বিদায় সংবর্ধনার ব্যবস্থা করে সিএবি। ওয়ান ইন্ডিয়ার পক্ষ থেকেও মনোজ তিওয়ারির আগামী দিনের জন্য রইল অনেক শুভেচ্ছা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+