IPL 2024: জমজমাট আইপিএলের প্লে-অফের লড়াই, ২ নম্বরে থাকলেও নাইটদের চাপে রেখেছে কোন দলগুলি?
আইপিএলের মাঝপথ পেরিয়ে গিয়েছে। কলকাতা বাদ দিয়ে প্রতিটি দলের ৯টি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। এমনকি দিল্লি-গুজরাত-বেঙ্গালুরুর ১০টি করে ম্যাচ খেলে ফেলেছে। এই পরিস্থিতিতে জমে গিয়েছে প্লে-অফের লড়াই। রাজস্থান বাদ দিলে বাকি কোনও দলই এখনও প্লে-অফের স্থান নিশ্চিত করতে পারেনি। আইপিএলেি পয়েন্ট টেবলে কোন দলের অবস্থান কোথায়? কেকেআরই বা কোন জায়গায়? প্লে-অফের সমীকরণ তুলে ধরা হল এই প্রতিবেদনে।
আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান রয়্যালস। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট তাদের। রাজস্থানের নেট রান রেট ০.৬৯৪। ফলে সঞ্জু স্যামসনদের প্লে-অফের স্থান পাকা হয়ে গিয়েছে। এখনও খালি রয়েছে তিনটি স্থান। এখানেই লড়াইয়ে আছে বাকি ৯ দল। সোমবার ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে নবম ম্যাচ খেলতে নামছে নাইটরা। কেকেআর ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১০। নেট রান রেট ০.৯৭২ । দ্বিতীয় স্থান ধরে রেখেছে শাহরুখের দল।

আইপিএলের প্লে অফের লড়াইয়ে প্রবলভাবে ঢুকে পড়েছে দিল্লিও। কারণ ১০ ম্যাচে ১০ পয়েন্টে রয়েছে দাদার দল। এই পরিস্থিতিতেত দিল্লির রান রেট -০.২৭৬। সোমবার ইডেনে জয় তুলে নিলে তারা প্লে অফের লড়াইয়ে যেমন এগিয়ে যাবে তেমনই কিন্তু চাপে ফেলে দেবে কেকেআরকেও। প্লে-অফের লড়াইয়ে আজকের ম্যাচ দুই দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ।
এখনও তালিকায় আছে চার দল। তারাও হিসাব মতো প্লে অফের লড়াইয়ে আছে। সাত নম্বরে রয়েছে গুজরাত টাইটান্স। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ৮। গিলদের নেট রানরেট -১.১১৩। গতবারের রানাসর্রা এবার কিন্তু কিছুটা হলেও ব্যাকফুটে আছে। আইপিএলের পয়েন্ট তালিকায় শেষ তিন দলেরই পয়েন্টই ৬। আট নম্বরে পঞ্জাব কিংস ৯ ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে। প্রীতি জিন্টার দলের নেট রানরেট -০.১৮৭।
অন্যদিকে ৯ নম্বরে থাকা মু্ম্বইয়ের ৬ পয়েন্ট থাকলেও নেট রানরেট -০.২৬১। বিরাটরা গুজরাতের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছে। ১০ ম্যাচে ছয় পয়েন্টে থাকা আরসিবিকে প্লে অফে যেতে হলে বাকি সব ম্যাচেই জিততে হবে। তার সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications