Yuzvendra Chahal: ভারতীয় দল থেকে ব্রাত্য, স্ত্রী ধনশ্রীকে নিয়ে কোথায় ঘুরছেন চাহাল?
জাতীয় দলে বেশির ভাগ সময়ই ব্রাত্য থাকতে হয় যজুবেন্দ্র চাহালকে। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করার পরও ভারতীয় দলের দরজা তাঁর জন্য বেশির ভাগ সময়ই বন্ধ থাকছে। এশিয়া কাপ হোক বা বিশ্বকাপ চাহালের নাম উঠেনি নির্বাচকগের খাতায়। মাঝেমধ্যে টি২০ সিরিজে দেখা যায় তাঁকে। কিন্তু মাঠের বাইরে সংবাদ শিরোনামে থাকেন চাহাল।
জাতীয় দলে ব্রাত্য থাকায় বর্তমান স্ত্রীর সঙ্গে সময় কাটাচ্ছেন চাহাল। তবে বাড়িতে নয় বাইরে। সবুজের প্রান্তরে বেড়িয়ে পড়েছেন চাহাল ও তাঁর স্ত্রী। ক্রিকেট থেকে দূরে থাকলেও সময়টা উপভোগ করছেন ভারতীয় দলের এই স্পিনার। স্ত্রী-কে নিয়ে ঘুরতে বেড়িয়ে পড়েছেন চাহাল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন চাহাল। কোথায় গিয়ে দুই জনে? তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

চাহালের স্ত্রীর নাম ধনশ্রী ভার্মা। তাঁরা দুজনেই সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন। চাহালের স্ত্রী-র প্রতিভা কোনও অংশ কম নয়। পেশায় চিকিৎসক হলেও নাচেও সমান দক্ষ তিনি। মাঝে মধ্যেই তাঁকে রিল বানিয়ে পোস্ট করতে দেখা যায়। চাহালের স্ত্রী ধনশ্রী কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়। তিনি সব সময়ই চর্চার মধ্যে থাকেন।
এমনকি ধনশ্রীর থেকে নাচও শিখেছেন চাহাল। এই প্রসঙ্গে ধনশ্রী জানিয়েছিলেন, 'লকডাউনের সময় যখন ম্যাচ ছিল না। সব ক্রিকেটাররা বাড়িতেই বসেছিল। অনেকেই বিরক্ত বোধ করত। ওই সময় চাহাল ঠিক করে নাচ শিখবে। ও সোশ্যাল মিডিয়ায় আমার নাচের ভিডিও দেখেছিল। আমি নাচ শেখাই জানতে পেরে ও আমাকে নাচ শেখাতে বলে। আমি ওকে নাচ শেখানোর জন্য রাজি হয়ে যাই। । ও আমার কাছ থেকে ২ মাস নাচ শিখেছিল।
তিনি এবারের বিশ্বকাপের দলে ছিলেন না। এমনকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ দলেও ছিলেন না তিনি। পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে দলে জায়গা পেলেও ম্যাচের প্রথম একাদশে সুযোগ পাননি। কেরিয়ারের উপর দিয়ে যতই ঝড়ঝাপটা যাক না কেন, ব্যক্তিগত জীবনে তাঁরা অর্থাৎ যুবেন্দ্র চাহাল এবং তাঁর স্ত্রী ভালোই আছেন। সদ্যই তাঁদের তৃতীয় বিবাহবার্ষিকী গেল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications