(ছবি) পার্থের একদিনের ম্যাচে রোহিত শর্মার গুচ্ছ রেকর্ডের তালিকা!
পার্থ, ১২ জানুয়ারি : অস্ট্রেলিয়ার সঙ্গে একদিনের ম্যাচের সিরিজ শুরু হওয়ার আগেই ভারতের জনপ্রিয় ও প্রতিভাশালী ব্যাটসম্যান রোহিত শর্মা বলেছিলেন, ম্যাচে তাঁকে সৃজনশীল ভঙ্গিতে দেখা যাবে এবং তাঁর ব্যাট দিয়ে আগুন ঝরবে। সিরিজের প্রথম ম্যাচেই নিজের কথা রেখেছেন রোহিত।
২৮ বছরের খেলোয়াড় রোহিত এদিন নিজের একদিনের ম্যাচের নবম সেঞ্চুরিটি করে ফেললেন। ১৬৩ বলে ১৭১ রানের (১৩x৪, ৭x৬) ঝোড়ো ইনিংসের সঙ্গেই গড়ে ফেললেন বেশ কিছু রেকর্ড। খেলার শেষে রোহিত অপরাজিত।
আরও পড়ুন : ভারত-অস্ট্রেলিয়া সিরিজের সফরসূচি
অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। এর পরেই রোহিত শর্মা ও বিরাট কোহলি (৯১) ব্যাট করতে নেমে পিচের জবর ফায়দা তুলেছেন। বিরাট শতরানের দোরদোড়াতে এসেও লক্ষপূরণ করতে না পারলেও রোহিত সব আক্ষেপ মিটিয়ে দিয়েছেন। ৫০ ওভারের শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেট খুইয়ে ৩০৯ রান।
রোহিত যে যে রেকর্ডগুলি গড়েছেন আসুন একঝলকে দেখে নেওয়া যাক।

রেকর্ড ১
রোহিত প্রথম ভারতীয় ব্যাটসম্যান যিনি পার্থের ওয়াকা মাঠে একদিনের ম্যাচে সেঞ্চুরি করেছেন।

রেকর্ড ২
অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি রান (১৭১) সংগ্রহ করা ভারতীয় ক্রিকেটারের রেকর্ডও রোহিতের ঝুলিতে। এর আগে ২০০৪ সালে সিডনিতে যুবরাজ সিং ১৩৯ করেছিলেন।

রেকর্ড ৩
রোহিতের ১৭১ রানে নটআউট পাথে হওয়া দ্বিতীয় সর্বোচ্চ রান। ২০১৫ সালের মার্চ মাসে আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ১৭৮ রান করেছিলেন।

রেকর্ড ৪
আজকে ব্যাটিংয়ের সময় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯ ইনিংসে ১০০০ রানের গণ্ডি ছুঁয়েছেন রোহিত।

রেকর্ড ৫
ভিভিএস লক্ষ্মণের পর রোহিত দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান যিনি অস্ট্রেলিয়ায় একদিনের ম্যাচে ৩বার শতরান করেছেন।

রেকর্ড ৬
একদিনের ম্যাচে রোহিতের এটি চতুর্থ ১৫০+ রান (২৬৪,২০৯, ১৫০, ১৭১ নট আউট), ক্রিস গেইল ও সনৎ জয়সূর্যর সঙ্গে এই একই রেকর্ড ভাগ করে নিচ্ছেন রোহিত। একমাত্র শচিনের ক্ষেত্রে এই সংখ্যাটি ৫।

রেকর্ড ৭
অস্ট্রেলিয়ায় বিদেশি দলের মধ্যে রোহিত (১৭১) ব্যাটসম্যান হিসাবে সর্বোচ্চ রান করেছেন একদিনের ম্যাচে। এর আগে সেরা ছিল জিম্বাবোয়ের সুয়ার্ট কার্লাইল - ১১৯।

রেকর্ড ৮
রোহিতের ১৭১ নট আউট অস্ট্রেলিয়ায় একদিনের ম্যাচের ইতিহাসে সংগ্রহ করা পঞ্চম সর্বোচ্চ রান। প্রথম চারে রয়েছেন, ২১৫ (ক্রিস গেইল), ১৭৮ (ডেভিড ওয়ার্নার), ১৭৩ (মার্ক ওয়) এবং ১৭২ (অ্যাডম গিলক্রিস্ট)

রেকর্ড ৯
রোহিত এবং লক্ষ্মণ উভয়েরই এখনও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪টি করে শতরানের রেকর্ড আছে। একমাত্র শচীন তেণ্ডুলকরের ৯টি শতরানের রেকর্ড রয়েছে।

রেকর্ড ১০
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের রোহিত শর্মা ও বিরাট কোহিলর (২০৭) পার্টনারশিপ দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ। এর আগে ২০০১ সালের মার্চে ইন্দোরে লক্ষ্মণ ও শচীন জুটির ১৯৯ সেরা ছিল।

রেকর্ড ১১
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে কোনও উইকেটে ২০৭ রানের পার্টনারশিপ তৃতীয় সর্বোচ্চ রান।

রেকর্ড ১২
একদিনের ম্যাচের ইতিহাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত ও কোহলির ২০৭ রানের পার্টনারশিপ দ্বিতীয় ২০০+ পার্টনারশিপ। এর আগে ২০০৪ সালের জানুয়ারি মাসে সিডনিতে লক্ষ্মণ ও যুবরাজ সিং ২১৩ রানের পার্টনারশিপ গড়েছিলেন।












Click it and Unblock the Notifications