স্টিভ স্মিথদের বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকেই জয়ের জন্য ঝাঁপাবে ধোনিবাহিনী

পারথ, ১১ জানুয়ারি : ২০১৫ সাল খুব একটা ভালো যায়নি ভারতীয় ক্রিকেটের জন্য। বিশ্বকাপের পর বাংলাদেশের মাটিতে সিরিজ হার ও তারপরে দেশের মাটিতে একদিনের সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে পর্যুদস্ত। তবে নতুন বছরে নতুন উদ্দ্যমে এগোতে চাইছে ধোনিবাহিনী। [ভারত-অস্ট্রেলিয়া সিরিজের সফরসূচি]

মঙ্গলবার শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ। এরপরে হবে টি-২০ সিরিজ। আর সেটাকে মাথায় রেখে একদিনের ক্রমতালিকায় নিজেদের উপরের দিকে রাখতে ভারত কঠিন লড়াই চালাবে বলেই দাবি ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।

স্মিথদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই জয়েই জন্য ঝাঁপাবে ধোনিবাহিনী

আগামী মার্চ-এপ্রিলে ভারতে বসতে চলেছে আন্তর্জাতিক টি-২০ বিশ্বকাপের আসর। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের বা টি-২০ সিরিজ অ্যাসিড টেস্ট হতে চলেছে ভারতের কাছে। ক্যাঙারুর দেশে দুটি প্রস্তুতি ম্যাচে ভারত জিতলেও আন্তর্জাতিক ক্ষেত্রে স্টিভ স্মিথবাহিনীর কাছ থেকে যে কড়া চ্যালেঞ্জ ধেয়ে আসবে তা ভালোই জানেন ধোনি।

আর তাই বিশেষ সতর্ত টিম ইন্ডিয়া। সিরিজ শুরুর আগেই পেসার মহম্মদ শামির চোট পেয়ে ছিটকে যাওয়া ভারতকে ধাক্কা দিলেও তা নিয়ে ভাবতে রাজি নন ক্যাপ্টেন কুল। অন্য শিবিরে ডেভিড ওয়ার্নারও চোটের জন্য অনিশ্চিত হয়ে পড়ায় কিছুটা স্বস্তি ধোনিবাহিনী।

পারথের পিচে সবচেয়ে বেশি বাউন্স রয়েছে। ফলে সম্ভাবনা রয়েছে নবাগত বারিন্দর শ্রনের দলে ঢোকার। সেক্ষেত্রে ইশান্ত শর্মা ও উমেশ যাদবের সঙ্গে তিনি তৃতীয় পেসার হতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+