করোনা উদ্বেগের কারণে অস্ট্রেলিয়ার পরিবর্তে তবে কি এই দেশে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ

করোনা উদ্বেগের কারণে অস্ট্রেলিয়ার পরিবর্তে তবে কি এই দেশে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ

করোনা উদ্বেগের কারণে চলতি বছরে বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা। অস্ট্রেলিয়ার মাটিতে অক্টোবরে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসর। যা নিয়ে, কোভিড -১৯ সংকটের কারণে এবছর বিশ্বকাপ আয়োজন কার্যত অসম্ভব বলে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস জানিয়েছেন। ফলে বিশ্বকাপ হওয়া নিয়ে আরও সংশয় বেড়েছে। অস্ট্র্রেলিয়ার এই অবস্থানের পর বিশ্বকাপ আয়োজনের জন্যে আসরে নেমে পড়ল প্রতিবেশি দেশ।

বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী এই দেশ

বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী এই দেশ

অস্ট্রেলিয়ার পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে তৈরি বলে নিউ জিল্যান্ডের ক্রীড়ামন্ত্রী গ্র্যান্ট রবার্টসন ইঙ্গিত দিয়েছেন।

সূচি অনুযায়ী কবে শুরু টি-২০ ক্রিকেট বিশ্বকাপ

সূচি অনুযায়ী কবে শুরু টি-২০ ক্রিকেট বিশ্বকাপ

নির্ধারিত সূচি অনুযায়ী ১৮ অক্টোবর অস্ট্রেলিয়ার মাটিতে শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ডের ম্যাচ দিয়ে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের রাউন্ড ওয়ান পর্বে শুরু হওয়ার কথা রয়েছে।

অস্ট্রেলিয়াতে করোনা পরিস্থিতি

অস্ট্রেলিয়াতে করোনা পরিস্থিতি

অক্টোবরে অস্ট্রেলিয়াতে বিশ্বকাপ আয়োজন করা নিয়ে অবশ্য বড় সংকট। অস্ট্রেলিয়ায় এখনও করোনা নিয়ন্ত্রণে আসেনি। অস্ট্রেলিয়াতে মোট আক্রান্ত এখনও পর্যন্ত ৭৩৭০ জন। যেখানে ১০২ জন প্রাণ হারান এবং ৬৮৫৯ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন। দেশে এখন করোনা আক্রান্ত সংক্রমিতের সংখ্যা ৪০৯ জন।

করোনা মুক্ত নিউজিল্যান্ড

করোনা মুক্ত নিউজিল্যান্ড

অন্যদিকে নিউ জিল্যান্ড সরকার নিজেদের দেশকে করোনা মুক্ত ঘোষণা করেছে। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিউ জিল্য়ান্ডেও আয়োজন করা যেতে পারে বলে সেদেশের ক্রীড়ামন্ত্রক মনে করছে। অস্ট্রেলিয়ার পরিবর্তে এবছর নিউজিল্যান্ডে টি-২০ বিশ্বকাপ আয়োজন করা যেতে পারে কিনা, সেই নিয়ে নিউজিল্যান্ডের ক্রীড়ামন্ত্রী রবার্টসনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এই নিয়ে আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নিক। ' এভাবেই কিছু না বলেও যেন বিশ্বকাপ আয়োজক হতে তৈরি বলে ইঙ্গিত দিয়ে রাখল নিউজিল্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+