Akaay: ‘গোলগাল, ছোট্ট সোনা’, অকায়কে দেখার অভিজ্ঞতা জানালেন টেলিভিশনের জনপ্রিয় তারকা আমির আলি
চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই দ্বিতীয় সন্তান আগমনের কথা ঘোষণা করেছিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। ভামিকার মতোই পুত্র সন্তানকেও প্রচারের আলো থেকে অনেক দূরে রেখেছেন বিরুষ্কা। কিন্তু কেমন দেখতে হল বিরাট-অনুষ্কার ছেলেকে? এই নিয়ে চর্চার অন্ত নেই সাধারণ মানুষের মনে। কেমন দেখতে হয়েছে ভামিকা ও অকায়কে? তা নিয়ে এবার মুখ খুললেন টেলিভিশনের জনপ্রিয় তারকা আমির আলি।
সম্প্রতি ভারতীয় তারকা ব্যাটারের সঙ্গে একটি শুট করেন আমির। তাঁকে নিজের সন্তানদের ছবি দেখান বিরাট। অকায়কে দেখার অভিজ্ঞতা জানালেন টেলিভিশনের জনপ্রিয় তারকা আমির আলি ।আমির বলেন, "অকায় খুবই মিষ্টি। একেবারে গোলগাল। ছোট্ট সোনা। বিরাট আমাকে ভামিকার ছবি দেখিয়েছে। অনুষ্কাকে নিয়েও অনেক গল্প করল। আর সেই সময় ওর মুখে-চোখে অন্যরকম আলো খেলা করছিল। মাঠের আগ্রাসী মেজাজে থাকলেও স্ত্রী-সন্তানদের কথা উঠতেই বিরাট সম্পূর্ণ বদলে যান, তাঁর চোখ মুখ বদলে যায়।"

সেই সঙ্গে টেলি তারকা জানিয়েছেন কেন সন্তানদের সকলের থেকে আড়ালে রেখেছেন বিরুষ্কা? তিনি জানান, "এটা আসলে অনুষ্কার সিদ্ধান্ত। আমিও বিরাটকে বলেছি, ওকে আড়ালে রেখে তোমরা ভালোই করেছ।"
অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি এই বছরের ফেব্রুয়ারিতে তাদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানিয়েছেন এবং এটি সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন। বিরাট ও অনুষ্কা বিবৃতিতে জানিয়েছিলেন, গত ১৫ ফেব্রুয়ারি তাঁদের দ্বিতীয় সন্তান অকায় (Akaay) ভূমিষ্ঠ হয়েছে। জীবনের এই সুন্দর মুহূর্তে সকলের শুভেচ্ছা ও আশীর্বাদ প্রার্থনা করেছেন তারকা দম্পতি। গত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা ছিল বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা লন্ডনে রয়েছেন। সেই খবরেও সিলমোহর পড়ে।
মেয়ের নাম রেখেছিলেন ভামিকা। আর ছেলের নাম রাখলেন অকায়। বরাবরই নিজেদের স্বতন্ত্র প্রমাণ করেছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। সন্তানদের নাম রাখার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। একেবারেই ছকভাঙা নাম রাখলেন তারকা জুটি। ভামিকা শব্দের অর্থ হল মা দুর্গা। আর অকায়? জানা গিয়েছে, অকায় শব্দের একটি অর্থ কায়াহীন অর্থাৎ যার কোনও শরীর নেই। তবে এর আরও এক অর্থ রয়েছে। তুর্কীর একটি শব্দ অকায়ের অর্থ হল জ্যোৎস্নার চাঁদ থেকে নির্গত আলো।
Aamir Ali talks about Virushka's son after the recently shoot with Virat#viratkohli #anushkasharma pic.twitter.com/BWV09JOK8P
— 𝙒𝙧𝙤𝙜𝙣🥂 (@wrognxvirat) April 29, 2024
এরমধ্যে কেটে গিয়েছে কয়েক মাস। বিরাট এবং অনুপষ্কা আলাদা দেশেই ছিলেন। বিরাট যখন আইপিএল নিয়ে ব্যস্ত, অনুষ্কা ভারতে ফিরে এসেছেন বলে জানা গেছে। অবশেষে ২ মাস বয়সী অকায় ও তিন বছরের শিশুকন্যা ভামিকাকে নিয়ে দেশ ফিরছেন অভিনেত্রী।












Click it and Unblock the Notifications