Rishabh Pant: টেস্ট খেলার জন্য মুখিয়ে আছেন, দ্রাবিড়-গম্ভীরের কোচিংয়ের পার্থক্য নিয়ে মুখ খুললেন পন্থ
টি-২০ বিশ্বকাপ শেষের সঙ্গেই ভারতীয ক্রিকটে দলে দ্রাবিড় যুগের অবসান হয়েছে। ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে গম্ভীর অধ্যায়। শ্রীলঙ্কা সফর থেকেই ভালো ক্রিকেট দলের হেড কোচের দায়িত্বে এসেছেন গৌতম গম্ভীর। কিন্তু কোচ দ্রাবিড়ের সঙ্গে বর্তমান হেডস্যারের পার্থক্য কোথায়? এবার সেই বিষয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ।
একটি ক্রীড়া সম্প্রচারকারী চ্যানেলে দ্রাবিড় এবং গম্ভীর প্রসঙ্গে পন্থ বলেন, রাহুল দ্রাবিড় একজন মানুষ এবং কোচ হিসেবে খুবই ভারসাম্যপূর্ণ ছিলেন। তাঁর কোচিংয়ের সময়কালে আমাদের জন্য ভালো এবং খারাপ দুটো মুহূর্তই ছিল। ইতিবাচক ও নেতিবাচক দিক থাকে একজন ব্যক্তির কোচিংয়ে। ব্যক্তি বিশেষেই নির্ভর করে বিষয়টি। কে কোনটার উপর মনোনিবেশ করবে সেটা ব্যক্তিগত বিষয়।'

বাংলাদেশের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। তার পরেই রয়েছে নিউজিল্যাটন্ডের বিরুদ্ধে তিন টেস্ট।সেই কথা মাথায় রেখেই দলীপ ট্রফিতে ভারতীয় টেস্ট টিমের বেশিরভাগ ক্রিকেটারকেই রাখা হয়েছে। গত পাঁচ মাস ভারতীয় দল লাল বলের ক্রিকেট খেলেনি। তাই টেস্টের আগে যাতে প্রস্তুতি নিয়ে কোনও সমস্যা না হয়, তাই বেশিরভাগ ভারতীয় ক্রিকেটার দলীপ ট্রফিতে অংশ নিয়েছেন।
কিন্তু দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচেই হতাশ করেছেন পন্থ। ভারতীয় বি দলের হয়ে ১০ বলে ৭ রান করেই আউট হন পন্থ। সামনেই ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় দলের। বিশেষ করে লাল বলের ক্রিকেটে। পন্থ জানিয়েছেন যে,। "আন্তর্জাতিক ক্রিকেটে সবসময় চাপ থাকে। জেতা-হারার ব্যবধান অল্প। তাই ১০০ শতাংশ দিতেই হবে। আন্তর্জাতিক ক্রিকেটারদেরও ঘরোয়া ক্রিকেট খেলা সব সময়ই দরকার। কারণ ঘরোয়া ক্রিকেট প্রস্তুতির একটা বড় মঞ্চ।"
দুর্ঘটনার পর সীমিত ওভারের ক্রিকেটে মাঠে ফিরেছেন দেশের হয়ে জিতেছেন টি২০ বিশ্বকাপ। কিন্তু এখনও পর্যন্ত টেস্ট ম্যাচ খেলেননি পন্থ। এবার বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে সুযোগ পাবেন পন্থ?। এই প্রসঙ্গে পন্থ বলেন, "দুর্ঘটনার পরে আমার খালি একটাই কথা মনে হত। কবে আবার মাঠে ফিরব? আইপিএল খেলেছি। বিশ্বকাপ জিতেছি। আমার একটা স্বপ্ন সত্যি হয়েছে। এ বার লাল বলের ক্রিকেট খেলতে চাই। টেস্টে যে ভাবে দলকে জেতাচ্ছিলাম, সেটা আবার করতে চাই।"












Click it and Unblock the Notifications