ওয়েস্ট ইন্ডিজকে ১৬২ রানে থামাল ভারত, শ্রীনাথের কীর্তি স্পর্শ বুমরাহর, সফল সিরাজ-কুলদীপও

আমেদাবাদ টেস্টে প্রথম সেশন থেকেই ম্যাচের রাশ ভারতের হাতে। আজ চা বিরতির আগেই ওয়েস্ট ইন্ডিজকে ১৬২ রানে থামিয়ে দিল ভারত।

জসপ্রীত বুমরাহ দেশের মাটিতে ৫০তম শিকার ঝুলিতে পুরে টেস্টে জাভাগল শ্রীনাথের কীর্তি স্পর্শ করলেন। বল হাতে জ্বলে উঠলেন মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদবও।

এদিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। লাঞ্চে স্কোর দাঁড়ায় ২৩.২ ওভারে ৫ উইকেটে ৯০। চা বিরতির আগে ৪৪.১ ওভারে ১৬২ রানেই শেষ রস্টন চেজের নেতৃত্বাধীন দল। ৪৮ বলে সর্বাধিক ৩২ রান জাস্টিন গ্রিভসের।

অ্যালিক আথানেজ ১২, ব্র্যান্ডন কিং ১৩, রস্টন চেজ ২৪, শেই হোপ ২৬, খারি পিয়ের ১১, জোমেল ওয়ারিকান ৮ ও জোহান লেন ১ রান করেন। জেডেন সিলস অপরাজিত থাকেন ৬ রানে। ওপেনার তেজনারায়ণ চন্দ্রপাল ১১ বল খেলে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন।

মহম্মদ সিরাজ তিনটি মেডেন-সহ ১৪ ওভারে ৪০ রান দিয়ে চার উইকেট পেয়েছেন। জসপ্রীত বুমরাহ তিনটি মেডেন-সহ ১৪ ওভারে ৪২ রান খরচ করে তিন উইকেট নেন। কুলদীপ যাদব ৬.১ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। ৩ ওভারে ৯ রান খরচ করে ১ উইকেট দখল করেন ওয়াশিংটন সুন্দর। বুমরাহ দেশের মাটিতে টেস্টে ৫০তম উইকেটটি পেলেন ২৪তম ইনিংসে। এই নিরিখে তিনি জাভাগল শ্রীনাথের সঙ্গে যুগ্ম দ্রুততম হিসেবে নজির গড়লেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+