বাংলাদেশ হারতেই কামালের 'বিপ্লব'; দাদা আপনি কি কেজরিওয়ালের ভাবশিষ্য?

বৃহস্পতিবার মেলবোর্নে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হারার পর নানা মহল থেকে নানা প্রতিক্রিয়া ভেসে এসেছে। তবে সবচেয়ে সাংঘাতিক প্রতিক্রিয়া বোধহয় ব্যক্ত করেছেন আইসিসি সভাপতি মুস্তাফা কামাল।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার চেয়ারে আসীন হয়ে সেই প্রতিষ্ঠানকেই কার্যত একহাত নিয়েছেন কামাল। এ যেন কালীদাসের মতো যে ডালে বসে আছেন সেটাই কাটতে উদ্যোত হয়েছেন তিনি।

কালীদাস কামাল : ভারতকে তোপ দেগে কেজরিওয়ালকে অনুসরণ আইসিসি প্রধানের?


গতকালের ম্যাচ শেষ হওয়ার পর আম্পায়ারদের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে কড়া প্রতিক্রিয়ায় কামাল জানান, আম্পায়ারদের সিদ্ধান্তে অসন্তুষ্ট তিনি। পরবর্তী আইসিসি-র সভাতেই তিনি এই বিষয়টি তুলবেন। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে তিনি বলেন, "আইসিসি মানে 'ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল' হয়ে গেছে। আমি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি নই।" প্রয়োজনে আইসিসি সভাপতি পদ থেকে পদত্যাগও করবেন বলে হুমকি দেন তিনি।

গতকাল আলিম দার রোহিত শর্মাকে আউট না দিয়ে যতটা না আইসিসি-র মুখ পুড়িয়েছিলেন এসব কথা বলে কামাল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার মাথা একেবারে হেঁট করে দিলেন। এক্ষেত্রে তাঁর একমাত্র তুলনা হতে পারেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

কেজরি ও কামাল দুজনেই নিজের ছায়ার বিরুদ্ধে লড়ছেন

২০১৪ সালে নির্বাচনে জেতার পর কেজরিও নিজের সরকারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে বসেছিলেন। দিল্লি পুলিশের নিয়ন্ত্রণ নিজের হাতে চেয়ে আম আদমি পার্টির রাজ্য মন্ত্রিসভার অন্য সদস্যদের নিয়ে পথে বসেন তিনি। তারপর ৪৯ দিনের মাথায় সরকার ছেড়ে বেরিয়েও আসেন। সেইসময় ব্যঙ্গ করে তাঁর নাম দেওয়া হয়েছিল একে৪৯।

কামালের কথা অনুযায়ী আইসিসির অ-ক্রিকেট খেলিয়ে দেশের প্রধান চাই

নিজের দেশ বিদায় নেওয়ার পর এদিন হঠাৎ করে ভারত ও আইসিসির বিরুদ্ধ তোপ দেগে বসলেন কামাল। তার কথা ধরলে এরপর থেকে আইসিসির অ-ক্রিকেট খেলিয়ে দেশের কাউকে প্রধান করতে হবে।

জিম্বাবোয়ের বেলায় কেন চুপ ছিলেন কামাল?

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচেও দুর্ভাগ্যের শিকার হয় জিম্বাবোয়ে। বেরিয়ে যায় বিশ্বকাপ থেকে। তখন চুপ থেকে এখন হঠাৎ স্বদেশপ্রেম জেগে উঠল কামালের! প্রশ্ন কিন্তু উঠছে।

ভারত ক্রিকেটবিশ্বকে শাসন করছে এটা গতকাল জানলেন কামাল?

ক্রিকেটবিশ্বে বিসিসিআই-ই যে শেষ কথা বলে তা কি কাল বাংলাদেশ হারার পর জানলেন কামাল? যদি এতটাই চিন্তিত হন বাংলাদেশিরা তাহলে আইপিএলে শাকিবদের কেন খেলতে পাঠায় বাংলাদেশ? এর উত্তর কি কামালরা দিতে পারবেন? যদি না পারেন তাহলে তাঁদের মতো লোকদের বিতর্কিত সমালোচনা করা মানায় কি? প্রশ্ন কিন্তু উঠবেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+