Wanindu Hasaranga: ওয়ানিন্দু হাসারঙ্গাকে নির্বাসনে পাঠাল আইসিসি, শ্রীলঙ্কার টি২০ অধিনায়কের অপরাধ কী?

Wanindu Hasaranga: শ্রীলঙ্কার টি২০ অধিনায়ক ওয়ানিন্দু হাসারঙ্গাকে নির্বাসনে পাঠাল আইসিসি। আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে তিনি সিরিজ সেরার পুরস্কার পান।

শ্রীলঙ্কা এই সিরিজটি জেতে ২-১ ব্যবধানে। তৃতীয় টি২০ আন্তর্জাতিকে আফগানিস্তান রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয়। এই ম্যাচের মধ্যেই আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তির মুখে পড়লেন হাসারঙ্গা।

Wanindu Hasaranga: ওয়ানিন্দু হাসারঙ্গাকে নির্বাসনে পাঠাল আইসিসি

একটি নো বল না ডাকাকে কেন্দ্র করে মেজাজ হারান হাসারঙ্গা। তিনি মনে করেছিলেন, উচ্চতার জন্য একটি নো বল হওয়া উচিত। কিন্তু আম্পায়ার তা দেননি। ম্যাচের শেষে আম্পায়ার লিন্ডন হানিবালের কাছে গিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। হাই ফুল টস নো না ডাকাতেই তাঁর এই অসন্তোষ।

এ জন্য ম্যাচ রেফারি হাসারঙ্গার ৫০ শতাংশ জরিমানা ধার্য করেছেন এবং তাঁর নামের পাশে বসেছে তিন ডিমেরিট পয়েন্ট। ফলে ২৪ মাসের মধ্যে হাসারঙ্গার ঝুলিতে ৫ ডিমেরিট পয়েন্ট এসে গেল। যা দুই সাসপেনশন পয়েন্টের সমান। এই ডিমেরিট পয়েন্টের জন্যই নির্বাসিত হলেন হাসারঙ্গা।

নিয়ম অনুযায়ী, একটি টেস্ট কিংবা দুটি ওডিআই বা টি২০ আন্তর্জাতিকে নির্বাসিত হওয়ার কথা। যে ফরম্যাটে ম্যাচ আগে থাকবে শাস্তি তাতেই প্রযোজ্য হবে বলে নিয়ম। এ ক্ষেত্রে আগামী মাসে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজ রয়েছে শ্রীলঙ্কার। যার প্রথম দুটি ম্যাচে অধিনায়ক হাসারঙ্গা খেলতে পারবেন না।

হাসারঙ্গার পাশাপাশি একই ম্যাচে নিয়ম ভেঙে শাস্তি পেয়েছেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ। তিনি আইপিএলে খেলেন কলকাতা নাইট রাইডার্সে। আম্পায়ারের নির্দেশ অগ্রাহ্য করেই তিনি ব্যাটের গ্রিপ বদলেছিলেন। তাঁর ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা ধার্য হয়েছে। সেই সঙ্গে যোগ হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট। ২৪ মাসের মধ্যে দ্বিতীয় অপরাধে তাঁর ডিমেরিট পয়েন্ট বেড়ে হলো ২।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+