Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Virender Sehwag: নজফগড়ের নবাবের ঘর ভাঙছে? বীরেন্দ্র শেহওয়াগ ও আরতির সম্পর্ক নিয়ে তোলপাড় নেটপাড়া

Virender Sehwag: ভারতীয় ক্রিকেট তারকাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদের তালিকা দীর্ঘায়িত হওয়ার পথে। এবার সেই তালিকায় যুক্ত হতে পারে বীরেন্দ্র শেহওয়াগের নাম।

বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, শেহওয়াগ ও তাঁর স্ত্রী আরতি আহলাওয়াত ডিভোর্সের পথে হাঁটতে চলেছেন। গত কয়েক মাস ধরে তাঁরা আলাদা থাকছেন বলেও সূত্রের খবর।

Virender Sehwag

বীরেন্দ্র শেহওয়াগ ও আরতির মধ্যে ছোটবেলা থেকেই আত্মীয়তা। দুজনের যখন প্রথম দেখা হয়, তখন বীরুর বয়স ৭, আরতির ৫। ছোটবেলার বন্ধুত্ব কয়েক বছরের মধ্যেই প্রেমের সম্পর্কে গড়ায়। বীরুর যখন ২১ বছর বয়স তখন তিনি আরতিকে প্রোপোজ করেন। সম্মতি দেন আরতি।

বীরু ও আরতি তিন বছর চুটিয়ে প্রেম করার পর ২০০৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের অনুষ্ঠানটি হয়েছিল অরুণ জেটলির বাসভবনে। ২০০৭ সালে জন্ম তাঁদের প্রথম সন্তান আর্যবীরের, ২০১০ সালে জন্ম বেদান্তর। বীরুর দুই পুত্রই ক্রিকেটার।

শেহওয়াগের পরিচিত মহলের দাবি অনুযায়ী, কয়েক মাস ধরেই বীরু ও আরতি আলাদা থাকছেন। এক পুত্র রয়েছেন বীরুর কাছে, আরেকজন আরতির কাছে। শেহওয়াগের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখনও আরতির সঙ্গে তাঁর ছবি থাকলেও সাম্প্রতিককালে কোনও ছবি নেই।

এমনকী শেহওয়াগ ও আরতি একে অপরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন বলেও জানা যাচ্ছে। তাঁরা বিচ্ছেদের পথেই হাঁটতে চলেছেন বলে গুঞ্জন। কিন্তু কী কারণে দুই দশকেরও বেশি সময়ের দাম্পত্য ভাঙতে চলেছে সেই কারণ স্পষ্ট নয়।

গত বছর দিওয়ালির সময় বীরু সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিলেন। সেখানে পুত্রদের পাশাপাশি মায়ের সঙ্গে ছবি শেয়ার করেন বীরু। কিন্তু আরতির সঙ্গে কোনও ছবি ছিল না। এমনকী ট্যাগ করে বা তাঁকে উল্লেখ করে কোনও বার্তাও দেননি। বিষয়টি নজর এড়ায়নি নেটাগরিকদের।

সপ্তাহ দুয়েক আগে শেহওয়াগ গিয়েছিলেন পালাক্কাড়ে বিশ্ব নাগায়াক্ষী মন্দিরে। সেখানেও দেখা যায়নি আরতিকে। ফলে ক্রমেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন জোরালো হতে থাকে। যদিও বীরু বা আরতি তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন চললেও এখনও কোনও প্রতিক্রিয়া দেননি, খবরের সত্যতা স্বীকার করেননি বা ভুয়ো বলে উড়িয়েও দেননি।

শেহওয়াগ নিজের পারিবারিক জীবন লোকচক্ষুর আড়ালেই রেখেছেন। আরতিও দিল্লিরই মেয়ে। তিনিও সাধারণ জীবনযাপন করেন, লোকচক্ষুর আড়ালে থেকেই। ১৯৮০ সালের ১৬ ডিসেম্বর জন্ম আরতির। দিল্লি বিশ্ববিদ্যালয়ের মৈত্রেয়ী কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা রয়েছে আরতির। বীরু ও আরতির গুঞ্জনের কথা নেটপাড়ায় শোরগোল ফেলতেই অনেকে বীরুর পোস্টে গিয়ে জানতে চাইছেন খবরের সত্যতার কথা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+