সব্যসাচী দত্ত গ্রেফতার! ব্যবসায়ীকে হুমকি ও তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল নেতা

তোলাবাজির অভিযোগে এবার তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। সোমবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

সল্টলেকের এক ব্যবসায়ী সব্যসাচীর বিরুদ্ধে অভিযোগ জানান। বিধাননগর কমিশনারেটে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। তাতে তোলাবাজি ও হুমকির কথা বলা হয়েছে। ব্যবসায়ীর দাবি, তাঁকে নিয়মিত টাকা দিতে চাপ দিতেন সব্যসাচী। এই অভিযোগের পরেই পুলিশ সক্রিয় হয়। সোমবার গভীর রাতে রাজারহাটের রাইগাছিতে হানা দেয় পুলিশ। সেখানেই গ্রেফতার হন দাপুটে তৃণমূল নেতা।

এদিন আদালতে তোলা হয় সব্যসাচীকে। তাঁর দাবি, পুলিশ প্রতিহিংসা করছে। ২০১৮ সালের একটি পুরনো মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে। ধৃত নেতা নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।

সব্যসাচী দত্ত ২০১১ থেকে ২০১৯ পর্যন্ত বিধায়ক ছিলেন। পরে দল বদলে তিনি বিজেপিতে যোগ দেন। ২০২১ সালে বিধাননগরে বিজেপির প্রার্থী হন সব্যসাচী। তবে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর কাছে হেরে গিয়ে সেই বছরই ফের তৃণমূলে ফেরত আসেন। ২০২২ সালে ফের ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হন। পরে তিনি বিধাননগর পুরবোর্ডের চেয়ারপার্সন পদেও ছিলেন।

সল্টলেক, রাজারহাট, নিউটাউন এলাকায় সব্যসাচী দত্ত ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে সিন্ডিকেট, তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+